1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

ষড়যন্ত্রকে প্রতিহত করে আগামী দিনের অগ্রযাত্রায় শামিল হওয়ার আহবান জানালেন রাষ্ট্রপতি

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৭ দেখেছেন

নিউজ ডেস্ক

সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে আগামী দিনের অগ্রযাত্রায় সকলকে শামিল হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথে আমরা এগিয়ে যাব অগ্রগতির দিকে, উন্নয়নের দিকে।

আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষ্যে ইছামতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপ্রধান বলেন, “আমরা এগিয়ে যাব অগ্রগতির দিকে, উন্নয়নের দিকে। দেশ ধাবিত হবে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে। আমরা সেই অগ্রযাত্রায় শামিল হব”।

পাবনা জেলা বাঙালি লোক-সংস্কৃতির উর্বর ক্ষেত্র উল্লেখ করে তিনি বলেন, নৌকা বাইচ আমাদের এলাকার তেমনই একটি ঐতিহ্যবাহী উৎসব।

তিনি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সংস্কৃতির উপাদানগুলোকে খুঁজে বের করে এর সঠিক পরিচর্যা করার উপর জোর দেন।

রাষ্ট্রপতি বলেন, “দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে সংস্কৃতির নানা উপাদান। সেগুলোকে খুঁজে বের করে এর সঠিক পরিচর্যা করতে হবে।”

“নৌকা” কে গ্রামবাংলার অন্যতম প্রধান বাহন এবং আবহমান বাংলার ঐতিহ্য উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে নৌকা বাইচের উৎসবে যুক্ত হয়েছে নতুন মাত্রা।

নৌকা বাইচের উৎসবে দর্শনার্থীদের করতালিতে মুখরিত হয়ে ওঠে ইছামতি নদীর দুই তীর।

তিনি বলেন, বাঙালি বীরের জাতি। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি।

রাষ্ট্রপ্রধান উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমৃত্যু লড়াই-সংগ্রাম করেছেন, জেল-জুলুম ও অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের সঙ্গে না থাকলেও তার নীতি-আদর্শই বাঙালির এগিয়ে যাওয়ার পথ-নির্দেশিকা ও অনুপ্রেরণা।

রাষ্ট্রপতি বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ অর্থনীতির নেতিবাচক পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল নির্মাণ, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ সকল মেগা প্রকল্পের কাজ সময়মত শেষ হয়েছে। জনগণ এর সুফল পেতে শুরু করেছে।

তিনি সেখানে মনোমুগ্ধকর নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, বেড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বাঙালির এ ঐতিহ্য জনগণের সামনে তুলে ধরার জন্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আয়োজকদের ধন্যবাদ জানান।

প্রতিবছরের ন্যায় এবারও পাবনার সাঁথিয়ায় আনন্দ ও উৎসব মুখর পরিবেশে ইছামতি নদীতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

রাষ্ট্রপতি প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন ।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.