1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি নিকাহ রেজিস্ট্রার ও কলেজ শিক্ষক একই ব্যক্তি, অভিযোগের তদন্তে খোঁজ মিলছে না অভিযোগকারীর চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভিতর অভিনব কায়দায় লুকানো ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎রাতের আঁধারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্‌ফ স্টেটসের সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বগুড়া শাজাহানপুরে সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াদুদ হোসেনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭ দেখেছেন

সফিক ইসলাম, শাজাহানপুর, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বিদ‍্যালয় প্রশাসনকে উপেক্ষা করে এডহক কমিটি সংক্রান্ত বিষয়ে জোরপূর্বক হস্তক্ষেপ করায় বিদ‍্যালয়ের দায়িত্ব হতে অব‍্যাহতিপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াদুদ হোসেনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা শিক্ষা অফিসার বরাবর সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ‍্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীর পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক।

অভিযোগ সূত্রে জানাগেছে, গত ৬ আগস্ট ২০২৪ খ্রিঃ হতে অত্র বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াদুদ হোসেন বিদ‍্যালয়ের শিক্ষার্থী কর্তৃক আনিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অনুপস্থিত থাকায় অত্র বিদ‍্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে গত ২৫ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হন। এর পর থেকে বিদ‍্যালয় পরিচালনার জন্য প্রতিষ্ঠানের নথিপত্র ও ইএমআইএস সহ বিভিন্ন অনলাইন পাসওয়ার্ড হস্তান্তর করার জন্য প্রধান শিক্ষক ওয়াদুদ হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কোনো ভাবেই সাড়া দেননি। এতে বিদ‍্যালয় পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রম ব‍্যাহত হচ্ছে। এদিকে বিদ‍্যালয় পরিচালনা পর্ষদ এডহক কমিটির মেয়াদ শেষ হওয়ায় অত্র বিদ‍্যালয়ের সকল অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নিয়ে সাধারণ সভার আয়োজন করেন। সভায় সুষ্ঠু ও সুন্দরভাবে আলোচনা চলাকালীন সাজাপুর কাটনারপাড়ার রুহুল আমিনের পুত্র শাহাদত হোসেন, নুরুননবীর পুত্র মিজানুর রহমান রিপন, আব্দুস সালাম মন্টুর পুত্র রবিউল ইসলাম, সুমন সহ প্রায় ২শ জনের সংঘবদ্ধ চক্র আলোচনা সভায় এলোপাতাড়িভাবে অনুপ্রবেশ করে হৈচৈ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের এধরণের বেপরোয়া উস্কানিমূলক আচরণে উপস্থিত লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠে। পরবর্তীতে স্কুলের শিক্ষক-কর্মচারী বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশের জন্য জেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার রমজান আলী বলেন, বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক ওয়াদুদ হোসেনের সাথে ০১৭১৮৭১৬৬৬৫ নম্বরে বারবার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.