1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

হলতা কুমিরমারা আবু জাফর মাধ্যমিক বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি মোঃ গোলাম সরোয়ার

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ দেখেছেন

মোঃ আল মামুন,মঠবাড়িয়া, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা কুমিরমারা আবু জাফর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, ১০নং হলতা গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও হলতা কুমিরমারা ইউনাইটেড ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব গোলাম সরোয়ার (শাহীন)।

গত বুধবার (৫ ফেব্রুয়ারী) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল কর্তৃক ৪ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। যার মেয়াদ আগামী ৬ মাস।

জনাব গোলাম সরোয়ার (শাহীন) মঠবাড়িয়া উপজেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম দেলোয়ার হোসেন মুন্সির দৌহিত্র এবং গুলিয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম মোঃ আজিজুর রহমানের বড় ছেলে।

এ প্রসঙ্গে জনাব মোঃ গোলাম সরোয়ার(শাহীন) জানান, শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও শিক্ষার মানোন্নয়নে দ্রুত পদক্ষেপ নিতে ভূমিকা রাখবে এ পরিচালনা পর্ষদ কমিটি। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরো বলেন, শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক, মানবিক গুনাবলি সম্পন্ন জাতি গড়তে তথ্যপ্রযুক্তি শিক্ষার বিকল্প নেই।আমরা মানসম্পন্ন শিক্ষাদানের মাধ্যমে আন্তর্জাতিক মানের, সৎ, দেশপ্রেমিক ও মানবিক গুণাবলি সম্পন্ন জাতি গড়তে বদ্ধপরিকর।’

উল্লেখ্য কমিটির অন্যান্য মনোনীতরা হলেন, পদাধিকারবলে সদস্য সচিব হিসাবে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জনাব মোঃ হামিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক সদস্য জনাব মোঃ তৌহিদুল ইসলাম এবং জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য জনাব মোঃ নাসির উদ্দীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.