1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী নদীতে নৌকার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উল্লাস পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে- পটুয়াখালীতে শ্রমিক  দলের বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  বরগুনার তালতলীতে টেংরাগিরির গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার, বিট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুহিন হোল্ডিং ফার্মের উদ্যোগে বি.নগর মডার্ন হাসপাতালের ফ্রি র‍্যাফেল ড্র তারাগঞ্জে পুকুরে ডুবে ১৬ মাসের শিশুর করুণ মৃত্যু সাংবাদিক আসাদ সবুজের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা

গৌরনদতে গণঅধিকার পরিষদের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫০ দেখেছেন

শামীম মীর, গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলা সদরের গৌরনদী বাসষ্টান্ডস্থ গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয় হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর-তছনছ করে কার্যালয়টি তালাবদ্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন লিখিত অিভিযোগে বলেন, তিনমাস আগে উপজেলার উত্তর বিজয়পুর গয়নাঘাট ব্রিজ এলাকায় ওই গ্রামের নুরুল ইসলাম বেপারীর কাছ থেকে একটি টিনসেট ঘর ভাড়া নিয়ে দলীয় কার্যালয় করেন। সেখানে ৩০টি চেয়ার, টেবিলসহ একলাখ ৪৭ হাজার ৭৩২ টাকা ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাগজপত্র ছিল। রোববার সকাল ১০টার দিকে দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা বিএনপি সমর্থক খলিল বেপারী ও তার স্ত্রী গৌরনদী উপজেলা মহিলা দলের সদস্য ফিরোজা বেগমসহ অজ্ঞাত ৭-৮ জন দেশীয় অস্ত্র দা, কুড়াল, লোহার রড ও শাবল নিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালায়। এ সময় চেয়ার টেবিল ভাঙচুর করে নগদ টাকা ও কাগজপত্র লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে মালামাল বের করে কক্ষ তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সোমবার গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। ওসির বক্তব্য প্রত্যাখান করে নুরুল আমিন বলেন, “কার্যালয়ের সাইনবোর্ড রয়েছে। সেখানে আমাদের নম্বর রয়েছে। মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকলে আমাদের কল করে মালামাল সরিয়ে নিতে বলতো। “কিন্তু তা না করে এ কার্যালয় ভাঙচুর মালামাল তছনছ ও লুট করে তালাবদ্ধ করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.