1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

 ২ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ দেখেছেন

মল্লিক জামাল: –  বরগুনার তালতলীতে চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি ও টেলিভিশন ফোরামের সভাপতি ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় আসামি করা। দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ও তালতলী প্রেসক্লাবের সদস্য মো. ইউসুফ আলী এর উপরে নৃশংস হামলার পরে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০৮ ফেব্রুয়ারী বেলা ১১ টার দিকে উপজেলার সদর রোডে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন তালতলী প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, তালতলী সাংবাদিক ফোরাম,উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ঐক্য জোট, মফস্বল সাংবাদিককরমে নেতৃবৃন্দ। নববন্ধনে তালতলী প্রেসক্লাবের সহ-সভাপতি মংচিন থান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালতলী টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক জলিল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন, তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাঝী, তালতলী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহা: আবুবকর সিদ্দিক, সাংবাদিক ফয়সাল সিকদারের মা হালিমা বেগম, স্ত্রী শাহানাজ বেগম, বোন সোহাগি আক্তার মারুফা প্রমুখ।  মানববন্ধনে বক্তারা বলেন,  ০১ ফেব্রুয়ারী রাত ৮ টার দিকে উপজেলার কচুপাত্রা বাজারে আরাফাত খানকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় সাংবাদিক ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে এবং  ৩১ জানুয়ারী উপজেলার শালিকখালি ইউনিয়নের আঙ্গার পাড়া গ্রামে জোরপূর্বক জমি দখলের সংবাদ সংগ্রহ করতে যায় সাংবাদিক ইউসুফ আলীসহ তিন জন সাংবাদিক। এসময় পুলিশের সামনে সাংবাদিকদের উপর ভূমিদস্যু আ. সত্তারের নেতৃত্বে নৃশংস হামলা চালায়। পরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এসব হয়রানি মূলক মামলা থেকে সাংবাদিকদের অব্যাহতি দেওয়ার দাবি জানান বক্তারা এছাড়া দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিক দের উপর হামলা চলছে হয়রানি মূলক মামলা হচ্ছে  । এসব হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। অতিদ্রুত এসব মামলা থেকে অব্যাহতি দেওয়া নাহলে দেশ ব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.