1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

মুকসুদপুরে উপজেলা ছাত্রদলের মার্চ ফর জাস্টিস পালিত ও স্মারকলিপি প্রদান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮ দেখেছেন

কাইয়ূম শরীফ, মুকসুদপুর: গোপালগঞ্জের মুকসুদপুরে ছাত্র-জনতার গণভূত্থানে ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবীতে
“মার্চ ফর জাস্টিস” পালিত শেষে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবীতে এবং জুলাই -আগস্টের ছাত্র-জনতার গণভূত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচারের দাবীতে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর স্মারকলিপি প্রদান এবং মার্চ ফর জাস্টিস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদল এ কর্মসূচীর আয়োজন করে।
উপজেলা বিএনপি কার্যালয় হতে একটি র‍্যালি সরকারি মুকসুদপুর কলেজে গিয়ে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, মুকসুদপুর পৌর ছাত্রদলের সভাপতি মোঃ আশিক মুন্সি, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ সরদার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অন্তর বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা, সিনিয়র যুগ্ম সম্পাদক সাকিবুর রহমান দীপু, যুগ্ম সম্পাদক তুহিন ইসলাম তানভীরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.