1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ‎দক্ষিণ আইচায় ৩ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ইসলামপুর পশ্চিমে চেয়ারম্যান পদে আলোচনায় বাবুল আহমদ সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে সিএনজি চলাচল স্বাভাবিক নিরাপদ সড়ক

বরগুনায় মাদক সেবনে বাধা দেয়ায় কুপিয়ে জখম করা ব্যক্তির অবস্থা আশংকাজনক; থানায় মামলা

  • আপডেট সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৯ দেখেছেন

মল্লিক জামাল, বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনা সদর উপজেলার ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের পুরাকাটা গ্রামের-মোঃ ইউনুস হাওলাদরের পুত্র টাইলস মিস্ত্রি মো: মনিরকে ১ ফেব্রুয়ারি উপর্যুপরি কুপিয়ে যখম করে একই বাড়ির মোঃ মজিবর হাওরাদারের পুত্র মোঃ ইমরানসহ আরও চার পাঁচ জন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর কাছে জানা যায়, অভিযুক্ত ইমরান এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। দীর্ঘদিন যাবৎ এলাকার যুবক ও কিশোরদের মাদক সেবনে উৎসহিত করে আসছে। ঘটনার আগের দিন আহত মনিরের কিশোরপুত্র মো: শুভকে মাদক সেবনের কথা এলাকাবাসী শুভর বাবা মনিরকে জানালে সে প্রতিবাদ করায় মাদকসেবী ইমরান ও মনিরের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মনিরের হাতে কামর দেয় ইমরান। এ বিষয় নিয়ে আহত মনিরের চাচাত ভাই মো: সবুজ মিমাংসা করে দিয়ে উভয় পক্ষকে নিবৃত থাকার পরামর্শ দেন। এলাকার মো: সাইদুল জানান, মিমাংসার ঘটনা ইমরানের পরিবারকে ইমরান জানানোর পরে তার পরিবারের সদস্যরা বিষয়টি মেনে না নিয়ে ১ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে দশটায় দলবদ্ধভাবে প্রতিবেশি সোহাগ হাওলাদারের বাড়ির আঙ্গিনায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। আশংকাজনক অবস্থায় আহত মনিরকে দ্রুত হাসপাতালে নিয়ে যান সোহাগ হাওলাদারসহ প্রতিবেশীরা। এ বিষয়ে সোহাগ হাওলাদার জানান, ১ ফেব্রুয়ারি রাতে মনিরের ডাক চিৎকার শুনে আমরা ছুটে এসে দেখি যে, আমার বাড়ির আঙ্গিনায়    মনিরকে ইমরানসহ আরও তিন চার জন এলোপাথারি কোপাচ্ছে এবং লাঠি দিয়ে আঘাত করছে। এ অবস্থায় আমি ইমরানকে জাপটে ধরার চেষ্টা করি। ব্যর্থ হলে ইমরানসহ অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। আহত মনিরের মাথাসহ শরীরে বিভিন্ন অঙ্গে মারাত্মক জখম দেখে আমরা আহত মনিরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। প্রচুর রক্ত ক্ষরণের কারণে বর্তমানে রোগীর অবস্থা আশংকাজনক। দ্রুত উন্নত চিকিৎসা দরকার। মনিরের পিতা মো: ইউনুস হাওলাদার জানান, এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইউনুস আলী ফরাজী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত মনিরের পক্ষথেকে থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.