1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

” প্রানের সোনারগাঁও ” জামান ভূঁইয়া

  • আপডেট সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৬ দেখেছেন

প্রাচীন কালে ছিল যেথা
রাজধানী ঈশা খাঁর ,
একবার আসলে আসতে হবে
যেথা আর একবার ।

আছে যেথা যাদুঘর আর
আছে মসজিদ মাজার ,
আছে সেথা দেখার মত
স্মৃতি লোকনাথ বাবার ।

শুয়ে আছেন এই সোনারগাঁয়ে
গিয়াসউদ্দিন আজম শাহ ,
শুয়ে আছেন মহজমপুরে
বাবা শাহআলম শাহ ।

শুয়ে আছেন বার পীর
আর কত বুজর্গ ,
এখানে ছিল আগের দিনে
ঈশা খাঁর দূর্গ ।

ময়ুর পংখী নায়ে ঘুরে
বেড়াতে অতিথি ,
আসতো যেথায় প্রতিদিন
রতী মহা রতি ।

সোনারগাঁওয়ের পানাম নগর
আজো সুন্দর লাগে ,
কত স্মৃতি পুরনো দিনের
আজো মনে জাগে ।

সোনারগাঁওয়ের রেশমী কাপড়
নিত কত দেশে ,
সেই যে আমার সোনারগাঁওয়ের
মনোরম পরিবেশে ।

কত পন্ডিত আসতো যেথা
শিক্ষা আহোরণে ,
আদি কালের সেই স্মৃতি
আছে সবার মনে ।

সোনারগাঁওয়ের বনবাদাড়ে
কত পাখির বাসা ,
উড়ে পাখি স্বাধীন ভাবে
তাদের যত আশা ।

সোনারগাঁওয়ের নদ নদী
ধীরে যায় বয়ে ,
নৌকা চলে ছোট বড়
কত কিছু লয়ে ।

সোনারগাঁওয়ের খাল বিলে
পদ্ম শাপলা ফুল ,
ফুটে থাকে বর্ষা কালে
চিনতে হয় না ভুল ।

কত রতী মহা রতির
জন্ম সোনারগাঁয় ,
ধন্য সবাই আমরা তাই
সুখে গান গায় ।

আছি সুখে মহা সুখে
সোনারগাঁ বাসী ,
তাইতো আজ আমরা সবাই
সোনারগাঁ ভালবাসি ।
১৭ আগস্ট ২০২১ খৃষ্টাব্দ মঙ্গলবার

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.