1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

বোয়ালখালীতে চার ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩ দেখেছেন

বোয়ালখালী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষুধ বিক্রির অপরাধে উপজেলার চার ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাকপুরা,কানুনগোপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।ঔষধ প্রশাসনের মোহাম্মদ আবিদ আহসান ও বোয়ালখালী থানা পুলিশের সহযোগিতায় এ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে চারটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির অপরাধে শাকপুরার জিন্নাত সুলতানাকে ২০ হাজার, মিটু ভট্রাচার্য্যকে ২০ হাজার,কানুনগোপাড়া রয়েল দাশকে ১০ হাজার, সুমন মজুমদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, উপজেলার শাকপুরা ও কানুনগোপাড়া এলাকার চারটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষুধ বিক্রির দায়ে ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর আইনে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।আনুমানিক ৭০ হাজার টাকার জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ পুড়িয়ে নষ্ট করা হয়ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.