1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

দীঘিনালায় পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে- ৬ জন আহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৫২ দেখেছেন

মোঃ সুমন উদ্দিন দীঘিনালা, খাড়াছড়ি প্রতিনিধিঃ- খাগড়াছড়ি ও দীঘিনালা সড়কের ভৈরফা এলাকায় পর্যটকবাহী পিক-আপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে ৬ আহত হয়েছে বলে জানা যায়।  দুপুর দেড়টার দিকে সাজেক হতে খাগড়াছড়ি গামী পর্যটকবাহী সাদা পিকআপ ও স্থায় যাত্রী নিয়ে দীঘিনালা গামী সিএনজি সড়কের ভৈরফা এলাকায় আসলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে করে ৬ জন আহত হয়েছে। আহত‘রা হলেন, দীঘিনালার সুবাহু চাকমা‘র ছেলে সিনজি চালক প্রিয়তম চাকমা(৩৫), খাগড়াছড়ি সদর এলাকার স্নেহ কুমার চাকমা‘র ছেলে সুমেন্তু চাকমা(৩০), মহালছড়ির গুবিন্তু চাকমার মেয়ে জিনা চাকমা(৩৪), দীঘিনালার এন্টু চাকমা‘র ছেলে পূর্ণ চাকমা(৩৫), মানিকছড়ির গাড়ীটানা এলাকার মৃত আহাদ আলী‘র মেয়ে ফজিলা খাতুন, মাইসছড়ির সুলেন্টু চাকমা‘র মেয়ে তিশা চাকমা। দীঘিনালা সিএনজি সমিতির লাইনম্যান বিকাশ চাকমা জানান, আমাদের সমিতির সিএনজি ও সাদা পিকআপের সাথে ‍মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে করে সিএনজি চালকসহ ৬ জন আহত হয়েছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া জানান, দীঘিনালায় সিএনজি ও পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয়দের সহযোগীতায় খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দীঘিনালা থানা ‍পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের যান চলাচল স্বাভাবিক রেখেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.