1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় মামলা

  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ দেখেছেন

জিহাদ হাসান,জেলা প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের ওপর হামলার ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
২৯ জানুয়ারি সকালে শরীয়তপুরের জাজিরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ওবায়দুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ওবায়দুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দায়েরকৃত মামলা  জানা যায়, ২৮ জানুয়ারি দুপুরের দিকে জাজিরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সদস্যরা। সেখানে শেখ মুজিবর রহমানের মুর‍্যালের সামনে তাদের উপর হামলা করে ছাত্রলীগের পৌরসভা শাখার সভাপতিসহ ছাত্রলীগের কয়েকজন সদস্য। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.