1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হাওরে কৃষক সেজে পুলিশ, অবশেষে ফাঁদে পড়লো হত্যা মামলার আসামি শার্শায় গ্রামপুলিশ সদস্যদের বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধের জেরে জামালপুরে মাছ ধরার সময় কৃষককে কুপিয়ে জখম সম্পত্তি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোহাম্মদ আইয়ুব ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে যুবদল নেতা কর্তৃক প্রাণনাশের হুমকি ও গালিগালাজ রামগড়ে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার প্রায় পাঁচ মাস পর বাবা ও ছেলেকে গ্রেপ্তার ‎মাছ পড়তেই নিষেধাজ্ঞা, ২২ দিন নদীতে নামতে পারবেন না জেলের। ‎দেনার বোঝা মাথায়, এখন কী করবেন

নাগরপুরে নিখোজের ৮ মাসেও সন্ধান মেলেনি কলেজ ছাত্র জিহাদের

  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৮২ দেখেছেন

নাগরপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গালের নাগরপুরে নিখোজ হওয়ার ৮ মাস পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি জিহাদ ইসলাম (২০) নামের এক কলেজ ছাত্রের। সে উপজেলার সহবতপুর ইউনিয়নের কোকাদাইর গ্রামের সুরুজ মিয়ার ছেলে এবং ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
নিখোজ কলেজ ছাত্র জিহাদ ইসলামের মা জিয়াসমিন সুলতানা জানান, গত বছরের ১ মে তার ছেলে নাগরপুরের কথা বলে বাড়ী থেকে বের হয়ে আসে। তার পর সে আর বাড়ী ফেরেনি। আত্মীয় স্বজন ও সম্ভাব সব জায়গায় খোজ নিয়েও তার হদিস পাওয়া যায়নি। এদিকে ছেলের সন্ধান না পাওয়ায় অসহায় বাবা, মা দিশেহীরা হয়ে পরেছে। মা জিয়াসমিন সুলতানা পাগলের মত খুজে বেড়াছে নিখোজ ছেলেকে। ছেলের সন্ধান না-পেয়ে অবশেষে গত ২৭ জুন নাগরপুর থানায় অভিযাগ করেন নিখোজের মা। অভিযোগের পর প্রায় ৭ মাস কেটে গেলেও পুলিশ কোন সন্ধান পায়নি। একমাত্র ছেলে আদৌ বেচে আছে কিনা এ নিয়ে চরম উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছে তর পরিবার।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, কলেজ ছাত্র জিহাদ ইসলাম নিখোজ হয়নি। সে নিজ ইচ্ছায় বাড়ী থেকে চলে গেছে। তার পছন্দের মেয়েকে বাবা মা মেনে না নেয়ায় তার ব্যাক্তিগত ফোন রেখে ওই মেয়েকে নিয়ে উধাও হয়েছে। তাদের মোবাইল ফোন নম্বর পেলে সন্ধান করা সহজ হতো বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.