1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

লালপুরে মহিষ প্রদশর্নী ও মহিষ পালন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ দেখেছেন

ইব্রাহিম হোসেন লালপুর, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে মহিষ প্রদশর্নী ও মহিষ পালন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৭ জানুয়ারি) সোমবার সকালে উপজেলার বিলমাড়িয়ায় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ব্র‍্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজেরর জেনারেল ম্যানেজার ড. ফারুকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থত ছিলেন, বাংলাদেশ বাফেলো এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা: আনন্দ কুমার অধিকারী, নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মোহাম্মদ আখতার হোসেন, লালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আবদুল্লাহ, ব্র‍্যাকের নাটোর জেলা সমন্বয়ক মোহাম্মদ মাহফুজুর রহমান।
এছাড়াও ব্র‍্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জোনাল ম্যানেজার আবদুল মান্নান, রিজিওনাল ম্যানেজার শহিদুল ইসলাম, এসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার কৌশিক চৌধুরী এবং ভেটেরিনারি সার্জন ডা: মোহাম্মদ আল হেলাল মন্ডল উপস্থিত ছিলেন।
এসময় মহিষ খামারিদের সাথে বক্তারা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।
ব্র‍্যাকের কর্মকর্তারা আশ্বাস দেন তারা এই অঞ্চলের মহিষের জাত উন্নয়নে কাজ করবেন, মহিষের রোগ প্রতিরোধে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক সেবা চালু করবেন এবং ন্যায্যমূল্যে মহিষের দুধ ক্রয়ের জন্য প্রতিশ্রুতি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.