1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

চুয়াডাঙ্গায় কেন্দ্রীয় আমীরের উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন সফল হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক সম্মেলন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ দেখেছেন

এম.কামাল.তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি: কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন সফল হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী। গত মঙ্গলবার, ২১শে জানুয়ারি বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় জেলা ছাত্রশিবিরের কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট রুহুল আমীন বলেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলনের আগে ও পরে যেভাবে আপনারা আপনাদের গণমাধ্যমে সংবাদ প্রচার করেছেন তার জন্য আমরা আপনারদের প্রতি কৃতজ্ঞ। আমরা আর্থিকভাবে আপনাদের সহযোগিতা করতে না পারলেও আপনারা আপনাদের জায়গা থেকে সংবাদ প্রচার করেছেন, যা সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গাকে একটি উন্নত জেলা হিসেবে রুপান্তরিত করার প্রচেস্টা অব্যাহত রাখার জন্য আপনাদের ভূমিকা অপরিসীম। দীর্ঘ প্রচেস্টার পর এটা একটি ঐতিহাসিক সম্মেলন হয়েছে বলে, আমরা বিশ্বাস করি। আপনারা গণমাধ্যমকর্মী আপনাদের জায়গা থেকে ভালকে ভাল বলবেন, মন্দকে মন্দ বলবেন। এ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করতে চাইনা।

সাংবাদিক সম্মেলনে জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, শহর সেক্রেটারী মোস্তফা কামাল ও দামুড়হুদা জামায়াতের সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম জিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াতের আইটি বিভাগের পরিচালক মাসুম বিল্লাহ।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গা শহরের টাউন মাঠে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.