1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির উপস্থিতিতে ট্র্যাব বিজয় অ্যাওয়ার্ড-২০২৫

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৪৬ দেখেছেন

মেহেদী হাসান মেহের, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় ট্র্যাব (টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) বিজয় অ্যাওয়ার্ড ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌস আরা, উপজেলা নির্বাহী অফিসার, বাঞ্ছারামপুর; মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি); এবং আব্দুর রহিম, অধ্যক্ষ। সভাপতিত্ব করেন টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কাদের মনসুর।

অনুষ্ঠানটি সোমবার (২০ জানুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ স‌ম্মেলন ক‌ক্ষে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জননেতা জোনায়েদ সাকি বলেন, “দেশের উন্নয়ন এবং স্বাধীনতার চেতনা বাস্তবায়নে সঠিক নেতৃত্ব অপরিহার্য। বিজয়ের ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

বিশেষ অতিথিরা বিজয়ের মাহাত্ম্য, সাংবাদিকদের ভূমিকা এবং দেশের অগ্রগতিতে গণমাধ্যমের অবদানের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ট্র্যাব বিজয় অ্যাওয়ার্ড ২০২৫ এর মাধ্যমে বাঞ্ছারামপুরে একটি অনন্য মাইলফলক স্থাপিত হলো বলে মত প্রকাশ করেন অতিথিরা বৃন্দরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.