1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

দিনাজপুরের বিরামপুরে যৌন উত্তেজক সিরাপ ও নকল সিভিট উদ্ধার, একজনের কারাদণ্ড

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৫ দেখেছেন

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুরে এ জে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড থেকে ১০৮ কার্টুন যৌন উত্তেজক সিরাপ ও ১১কার্টুন নকল সিভিট উদ্ধার। ভ্রাম্যমাণ আদালত
এবিয়া ম্যানেজার আখতারুজ্জামান (৪০) কে এক মাস কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা ও এ জে আর ও কুরিয়ার সার্ভিস লিমিটেড সিলগালা করেন।

বিজিবি সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্পের কমান্ডার হাবিলদার মর্তুজা শাহিনের নেতৃত্বে বিজিবি বিরামপুরস্থ এ জে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেডে
অভিযান চালিয়ে চালান। এসময় বিজিবি এ জে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড থেকে
১০৮ কার্টুন যৌন উত্তেজক সিরাপ ও ১১ কার্টুন নকল সিভিটসহ এরিয়া ম্যানেজার আখরারুজ্জান (৪০) কে আটক করেন।

এসময় ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট
মিজ নাজিয়া নওরীন ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ জে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেডে এরিয়া ম্যানেজার আখতারুজ্জামান (৪০) কে এক মাসের কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা ও এ জে আর ও কুরিয়ার সার্ভিস লিমিটেড সিলগালা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজ নাজিয়া নওরীন জানান, অবৈধ যৌন উত্তেজক ও নকল সিভিট রাখার দায় স্বীকার করায় এ জে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেডে এরিয়া ম্যানেজার আখতারুজ্জামান (৪০) কে এক মাসের কারাদণ্ড, ৩০ হাজার টকা জরিমানা ও এ জে আর পার্সেল ও কুরিয়ার সার্ভিস লিমিটেড সিলগালা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.