1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

সিলেটে চা শ্রমিক ও প্রতিবন্ধীদের মধ্যে ঈকোয়্যালিটি সোসাইটির কম্বল বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৩ দেখেছেন

সিলেট ব্যুরো: বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে জেলা প্রশাসন হতে প্রাপ্ত কম্বল চা শ্রমিক ও প্রতিবন্ধী, দিনমজুর ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে নগরীর পাঠানটুলাস্থ লাল মাটি পয়েন্ট ও আখালিয়ার লেকসিটিস্থ বেস অফিসে পৃথক পৃথকভাবে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।
বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রুকসানা বেগমের সভাপতিত্বে ও প্রোগ্রাম অর্গানাইজার শাহ মো. আলী হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদল নেতা রায়হান মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা, লালমাটি পয়েন্ট বাজার ব্যবসায়ী কমিটির কোষাধ্যক্ষ মো. রোস্তম খান। অনুষ্ঠানে ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের প্রোগ্রাম অর্গানাইজার সাহিদা খাতুন শিল্পীসহ এলাকার মুরুব্বি ও গণমান্যব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চা-শ্রমিক ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চা-শ্রমিক, প্রতিবন্ধী, দিনমজুর ও অসহায় মানুষের জীবন মান উন্নয়ন, শিক্ষা-চিকিৎসাসহ সকল ক্ষেত্রে সরকারের পাশাপাশি বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেট আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। সেই কাজের সুফলগুলো ভোগ করে সুবিধাবঞ্চিত মানুষরা উপকৃত হচ্ছেন। বক্তারা ঈকোয়্যালিটি সোসাইটির মতো অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে চা-শ্রমিক ও প্রতিবন্ধী ও বঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.