নুরুল আমিন পলাশ ,খুলনা: কয়েক দিন আগে কক্সবাজারে খুলনা সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে হত্যা করা হয়।খুনের আসামিদের ধরার অভিযান চলতে থাকে। সেই সুত্র ধরে তিন জন আসামি গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ঋতু খুলনা সিটি করর্পোরেশনের ৪নং ওয়ার্ডের দেওয়ানমোল্লা পাড়ার সেলিম আকনের মেয়ে। ডিভোর্সি এই নারী এলাকায় কলগার্ল হিসেবে বেশ পরিচিত। অপর দুইজনের একজন খুলনা সিটি করর্পোরেশনের ৪নং ওয়ার্ডের দেওয়ানমোল্লা পাড়ার জামাল শেখের ছেলে শেখ শাহরিয়ার ওরফে পাপ্পু (২৭)। এলাকায় শুটার পাপ্পু হিসেবে পরিচিতি আছে তার। তার সহযোগী ৬নং ওয়ার্ডের মধ্যম কারিকর পাড়ার হায়দার সরদার অদুদের ছেলে গোলাম রসূল (২৫)। গ্রেপ্তারকৃত তিন জনের কাছে হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত আছে বলে প্রমান পেয়েছেন পুলিশ।