রিয়াদ ইসলাম ( নীলফামারী) প্রতিনিধি : ইকবাল হোসেন খাতামধুপুর কবিরাজ পাড়া, ২ নং ওয়ার্ড, পোস্ট ময়দানপুর,সৈয়দপুর, নীলফামারী, নিজের বাড়ির সামনে পানি দিয়ে রাস্তা বন্ধ করে রাখেন ইকবাল হোসেন, এতে এলাকাবাসীর চলাচল এমনকি কোন গাড়িও চলাচল করতে পারে না সেই রাস্তা দিয়ে, এলাকাবাসী প্রতিবাদ করতে গেলে নানান ধরনের ভয়-ভীতি দেখিয়ে রাস্তায় আরো বেশি করে পানি ঢেলে দিয়ে বন্ধ করে রাখে। শুধু তাই নয় তার ছেলে বিসিএস ক্যাডার মারুফ হোসেন এলাকাবাসীকে নানান ধরনের প্রশাসনের ভয় দেখিয়ে রাখেন। ৫ জানুয়ারি সাংবাদিকরা গেলে মারুফের মা নানান ধরনের গালিগালাজ করে, শুধু তাই নয় রাস্তা ছোট করে রাস্তার মাঝে দালান কোটা তুলেছে বলে ক্ষেতের ধান গাড়িতে করে নিয়ে আসতে পারে না এলাকাবাসী, এলাকাবাসীর মুখে শোনা যায়, এই রাস্তা নিয়ে কথা বলতে গেলে সবার সাথে খারাপ আচরণ করেন ইকবাল হোসেন। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার পেতে চাইলে তার ছেলে বিসিএস ক্যাডার মারুফ হোসেন, টাকা দিয়ে সবকিছু ঠিক করে নেন। সরকারি রাস্তায় পানি থাকার কারণে এলাকাবাসীর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা যায়।