1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ দেবহাটায় এসআরবি এর অভিযানে প্রায় ৭শত বোতল উইনকেরেক্স মাদকসহ ১ মহিলা আটক ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক

পাইকগাছায় দু মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ২ জন ও গুরুতর আহত- ১ জন।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনার পাইকগাছা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিতহ ও একজন গুরুতর আহত হয়েছেন। আজ ১৩ জানুয়ারী বিকাল আনুমানিক ৪ টার দিকে উপজেলার গদাইপুর ফুটবল মাঠের সামনে মেইন সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার আঘরঘাটা গ্রামের আবুল শেখের ছেলে রুহুল আমিন (৩০) একই মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা(৩০)। গুরুতর আহত হয়েছেন হরিনগর আসাদি কয়রা গ্রামের হুসাইন (২২)।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার একই গ্রামের আবুল শেখের ছেলে রুহুল আমিন ও কামরুল শেখের ছেলে ফিরোজ মোল্লা পাইকগাছা মৎস্য আড়ৎ থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলো পথিমধ্যে গদাইপুর ফুটবল মাঠের সামনে আসলে খুলনার দিক হতে আসা হরিনগর গ্রামের সালাম গাজীর ছেলে হুসাইন গাজী বিছালী বোঝাই নসিমন ক্রস করার সময় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।পরে স্থানীয় এসে উদ্ধার করে পাইকগাছা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।আহতদের অবস্থা আশংকা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পথিমধ্যে দুজনের মৃত্যু হয়। পাইকগাছা সাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম খলিল জানান, মোটরসাইকেল দুর্ঘটনার তিন জন মারাত্মক জখম হয়ে সাস্থ্য কমপ্লেক্সে আসে তাদের অবস্থা আশংকা জনক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পথিমধ্যে দুজনের মৃত্যু হয়। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ( ওসি) সবজেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। তবে হতাহতের বিষয় এখনো নিশ্চিত নই।দুর্ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.