1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে- পটুয়াখালীতে শ্রমিক  দলের বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  বরগুনার তালতলীতে টেংরাগিরির গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার, বিট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুহিন হোল্ডিং ফার্মের উদ্যোগে বি.নগর মডার্ন হাসপাতালের ফ্রি র‍্যাফেল ড্র তারাগঞ্জে পুকুরে ডুবে ১৬ মাসের শিশুর করুণ মৃত্যু সাংবাদিক আসাদ সবুজের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী

শেরপুরে দোকানের সাইনবোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৫১ দেখেছেন

মোঃ আমিনুল ইসলাম রাজু ,শেরপুর জেলা প্রতিনিধি: দোকানের সাইনবোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শেরপুর পৌর শহরের রঘুনাথ বাজার রোডে রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,  রাত সাড়ে ৯টার দিকে রঘুনাথ বাজার রোডে রাজ ক্রোকারিজের ডিজিটাল সাইনবোর্ডে বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা দেখা যাচ্ছে। এক পর্যায়ে উত্তেজিত জনতা দোকানে ভাঙচুর এবং কর্মচারীর উপর হামলা চালায়। খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি শান্ত করে। রাজ ক্রোকারিজের ডিজিটাল সাইনবোর্ডে ওই লেখা ভেসে উঠার অভিযোগে দোকানের মালিক রাজু এবং এক কর্মচারীকে আটক করে নিয়ে যায় পুলিশ। শেরপুর সদর সার্কেল মো. আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপের ডিজিটাল সাইনবোর্ডে নিষিদ্ধ সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.