1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি

পীরগঞ্জে সরকারী জমি দখল শিক্ষক সহ ৩ জনকে জেল-জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৫১ দেখেছেন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি জমি দখল করার অপরাধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষক সহ ৩ জনকে ১৫ দিন করে বিনাশ্রম জেল ও পাঁচশ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রমিজ আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, রামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও ভবানীপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে নওসাদ আলম (৪১) ওরফে লিয়ন, একই গ্রামে আবুল কাশেমের ছেলে আক্তার আলম (৩৫) এবং কোষাবন্দরপাড়া গ্রামের মফিজ উদ্দিন ছেলে মানিক (৪৩)। থানা পুলিশের মাধ্যমে তাদের ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানান, উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের সতীর ঘাট এলাকায় অবৈধ ভাবে সরকারী জমি দখল করার অপরাধে ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১১ ধারার বিধান মতে তাদের জেল ও জরিমানা করা হয়েছে। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জেল জরিমানা বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কতৃপক্ষের কাছে সুপারিশ করবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.