1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

সিলেটের হরিপুর গ্যাস ফিল্ড সিবিএ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে শ্রমিক লীগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৯৬ দেখেছেন

ইসমাইল খান নিয়াজ, সিলেট জেলা প্রতিনিধি : সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে রয়েছে এখনো আওয়ামী লীগের সহযোগী সংগঠন সিবিএ শ্রমিক লীগের নিয়ন্ত্রণে। অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে।   সিলেটের হরিপুর গ্যাস ফিল্ডের সিবিএ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে পলাতক শেখ হাসিনার ধূসর বলে পরিচিত শ্রমিক লীগ নেতা আব্দুস সোবহানের নেতৃত্বে আব্দুল মোতালেব, আব্দুল খালিক, নাজমুল। তারা এখনো চালিয়ে যাচ্ছে ক্ষমতার অপব্যবহার। কর্মচারীবৃন্দর সাথে অসতপূর্ণ আচরণ, প্রমোশন দিলেও প্রমোশন নিচ্ছেন না, ক্ষমতা খাটিয়ে নিজের জায়গা বসে আছেন। এমনই অভিযোগ সিবিএ কর্মচারী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবহানের বিরুদ্ধে।  আব্দুস সোবানের নেতৃত্বে সিনিয়র ড্রাঃ মোঃ মোতালেব, নাজমুল, আব্দুল খালিক সহ তাদের সহযোগিরা বিভিন্ন সময় নিম্ন কর্মচারী থেকে উচ্চ লেভেলে ওঠার চেষ্টা চালাচ্ছে যেমনটি হয়েছে সিকিউরিটি গার্ড থেকে কম্পিউটার অপারেটর। তাদের আঙ্গুলের ইশারাই সিলেট গ্যাস ফিল্ড মানছেন না আইন আব্দুল খালিক, সিবিএ শ্রমিক লীগ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন, আব্দুল মোতালেব যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
আব্দুল মোতালিব এর বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ থাকলেও সিলেট গ্যাস ফিল্ড সিনিয়র কর্মকর্তারা তার বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নিতে তৎকালীন ক্ষমতাশালীন দল স্বৈরশাসক হিসেবে পরিচিত আওয়ামী লীগের দোষোরদের কারণে তা করতে পারেনি। তারা এমনই অভিযোগ করেন সিলেট গ্যাস ফিল্ডার কর্মচারী এবং অফিসারবৃন্দ। আব্দুস সোবাহানকে প্রমোশন দেয়ার পরেও প্রমোশন না নিয়ে নিজ দায়িত্বে বহাল রয়েছে। ওনাকে বলার পরও উনি ক্ষমতাশালী আওয়ামী লীগের ধূসরদের সঙ্গে নিয়ে বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার চালিয়ে যাচ্ছেন। আব্দুস মালেকের বিরুদ্ধে হরিপুর এলাকাবাসী বিভিন্ন ধরনের অভিযোগকে ধারণ করে প্রতিবাদ চালানো হয়। আব্দুস সোবহান পার পেয়ে যায় ক্ষমতাশালীন দলের সাবেক মন্ত্রী ইমরান আহমেদ চৌধুরী উপজেলার চেয়ারম্যান সহ আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়ায়। আব্দুস সোবহান, আব্দুল খালিদ, মোতালেব তাদের ক্ষমতার অপব্যবহার কারণে অনেক কর্মচারী সিলেট থেকে বদলি হয় বিভিন্ন জায়গায় চলে গেছেন, এমনটাই অভিযোগ করেন গ্যাস ফিল্ড কর্মচারীবৃন্দ। গ্যাস ফিল্ডের এমডি রেজাউল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নাজমুল আহমেদ কিভাবে সিকিউরিটি গার্ড থেকে কম্পিউটার অপারেটর হল তা আমার জানা নেই, বিষয়টা আমি শুনেছি, বিষয়টা আমি খতিয়ে দেখব। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, আব্দুস সুবহান প্রমোশন না নেওয়ার কারণ কি বা কেন নেয়নি সেই বিষয়ে আমি কিছুই জানিনা এ বিষয়টাও আমি খতিয়ে দেখব। মহাব্যবস্থাপক প্রশাসন মোঃ ফরিদুল হুদা যোগাযোগ করে মনজুর ও নাজমুল এর বিষয় জানতে চাইলে তিনি কোন বক্তব্য দিতে চাননি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.