1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

বগুড়ায় জিডির তদন্তে গিয়ে ঘুষ দাবির অভিযোগ চা বিক্রেতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫১ দেখেছেন

এস.এম.জয়, বগুড়া : সাধারণ ডায়েরি (জিডির) তদন্তে এসে চা বিক্রেতার কাছে ১৩ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে বগুড়া জেলার নন্দীগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেনের বিরুদ্ধে। ভুক্তভোগী চা বিক্রেতা মো: হানিফ নন্দীগ্রাম পৌর এলাকার কচুগাড়ীর বাসিন্দা। এ- ঘটনায় তিনি ডাকযোগে বগুড়ার পুলিশ সুপার (এসপি) বরাবরে অভিযোগ করেছেন। সেই সাথে অভিযোগের অনুলিপি উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) রাজশাহী রেঞ্জ, স্বরাষ্ট্র উপদেষ্টা ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় বগুড়ায় প্রেরণ করেছে। মো: হানিফ অভিযোগ করে বলেন, তার প্রতিবেশী মো: টুকু মিয়ার সাথে জায়গায় নিয়ে বিরোধের কারণে সে নন্দীগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি তদন্তের রিপোর্ট পাঠানোর জন্য এএসআই আলমগীর হোসেন প্রথমে আমার কাছে থেকে তিন হাজার টাকা নিয়েছে। পরবর্তীতে ২৬/১১/২০২৪ইং তারিখে কোর্টে হাজিরা দেওয়ার পরে আবার তদন্তের কথা বলে আমার কাছে সে ১০ হাজার টাকা দাবি করে। আমি বলি আমি একজন চা বিক্রেতা এতো টাকা দিতে পারবোনা। তখন সে বলে আমার বিরুদ্ধে জিডির তদন্ত রিপোর্ট দিবে। এই জন্য আমি প্রতিকারের আশায় এই অভিযোগ দিয়েছি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন “জাতীয় দৈনিক ঘোষণা ” -কে বলেন, হানিফের জিডির তদন্ত আমি করছি। তার কাছে থেকে কোন টাকা আমি নেইনি। কোন টাকার দাবিও করিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.