1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

বগুড়ায় নানা আয়োজনে পালিত হয়েছে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪ দেখেছেন

এস.এম.জয়, বগুড়া :  জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী  বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে । এদিন বিকেলে সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। র‌্যালী শেষে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় সংক্ষিপ্ত এক সমাবেশের আয়োজন করা হয়।জাসাস বগুড়া জেলা কমিটির সভাপতি ওয়াদি মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, শেখ হাসিনা  সাড়ে ১৫ বছরে বাংলাদেশ এবং এর সাংস্কৃতিক অঙ্গণকে নানাভাবে কলুষিত করেছিল।তার পতনের পর এখন বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিককে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।আমরা বাংলাদেশের গান শুনতে চাই। বাংলাদেশের মানুষের নিজস্ব সংস্কৃতিকে ধারণ করতে চাই। আশাকরি জাসাস সেই দায়িত্ব পালন করে যাবে। মাগরিবের নামাজের পর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নাটক গান এবং ব্যান্ড শো’র আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.