1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার শার্শার খাজুরায় ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন রাঙামাটিতে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সরকার জাভেদ আহমেদ সুমন টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় মীর নুরুদ্দিনের শুভেচ্ছা টঙ্গীর এরশাদনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন সরকারি ফি ছাপিয়ে সাভার ইউপিতে সচিবের নিজস্ব রেট সাধারণ মানুষের নাভিশ্বাস

আরজেএফ’র উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ দেখেছেন

নিজস্ব প্রতিবেদকঃ রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বৈষম্য মুক্ত সমাজ গড়তে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও মফস্বল সাংবাদিকদের জন্য সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ৩০ ডিসেম্বর  দিনব্যাপী ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনতার সংবাদের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক সাঈদা আজিজ চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এড. জোবায়দা পারভিন, প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আখী নূর আলী ঝর্ণা, আরজেএফ’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ নূর কামাল, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরজেএফ’র সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সাহিদুল ইসলাম। অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মাহমুদ আল ফয়সাল। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক এর চিফ রিপোর্টার শামছুদ্দীন আহমেদ, আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, আরজেএফ’র অর্থ সচিব মোঃ ফারুকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরজেএফ’র প্রশিক্ষক বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন মিয়া। এই প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আরজেএফ’র ১০০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ন বিষয়ক মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন আরজেএফ’র যুগ্ম মহাসচিব শাহ মেহেদী হাসান লিটন, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ঈশা খাঁ, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, সাধারণ পরিষদ সদস্য কাজী আব্দুল মান্নান, মোঃ রায়হান হোসেন, মোঃ রবিউল ইসলাম, মনিরা জাহান খান, নূর ইসলাম নুরু প্রমুখ। অনুষ্ঠানে ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে আরজেএফ বিজয় সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.