1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি নিকাহ রেজিস্ট্রার ও কলেজ শিক্ষক একই ব্যক্তি, অভিযোগের তদন্তে খোঁজ মিলছে না অভিযোগকারীর চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভিতর অভিনব কায়দায় লুকানো ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎রাতের আঁধারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্‌ফ স্টেটসের সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী

তালতলীতে ওসির বিরুদ্ধে টাকা নিয়ে ট্রাক ছেড়ে দেয়ার অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ দেখেছেন

মল্লিক জামাল : বরগুনার তালতলীতে জনতার হাতে আটককৃত অবৈধ মালবোঝাই ট্রাক ২লক্ষ টাকা ঘুষের বিনিময় ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে ওসি শাহজালালের বিরুদ্ধে। ৩০ ডিসেম্বর তালতলী সাংবাদিক ফোরামে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ওই ট্রাকের মালামাল চুরি মামলার পলাতক আসামীর স্ত্রী রোকেয়া বেগম। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, ঢাকাস্থ মেসার্স ভাই ভাই ট্রেডার্সের লিগ্যাল অফিসার গিয়াস উদ্দিন ফরাজী অন্তত ২ বছর আগে উপজেলার নিশানবাড়িয়া এলাকায় কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাজ সম্পন্ন করে তাদের অকেজো ট্রাক তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশেই রেখে চলে যায়। চলতি বছরের ২৫ আগষ্ট আবার ওই গিয়াস উদ্দিন এসে স্থানীয় ইউপি সদস্য জাহিদ খানসহ প্রভাবশালীদের যোগসাজসে আমাদের বিরুদ্ধে ওই ট্রাকের মালামাল ও পাথর চুরি হয়েছে বলে থানায় মিথ্যা মামলা দায়ের করেন। এ মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন মামলাটি সত্য বলিয়া আদালতে পেনাল কোডের ৩৭৯ ধারার অপরাধ করিয়াছে বলিয়া মনগড়া রিপোর্ট দাখিল করেন। ওই মামলায় আসামীরা হাজতবাস থেকে বের হওয়ার ১৫দিন পরে গিয়াস উদ্দিন তার লোকজন দিয়ে  ২৪ ডিসেম্বর সেই রেখে যাওয়া অকেজো ট্রাকগুলো কেটে ভাঙ্গারী মালামাল হিসাবে অন্য দুটি ট্রাকে রাতের আধারে পাচার করছিল। টের পেয়ে স্থানীয় জনতা ট্রাক দুটি আটক করে থানায় সোপর্দ করেন। খবর পেয়ে আসামীদের লোকজন থানায় এসে ওসি সাহেবকে ওই মালামাল আলামত হিসাবে জব্দ করতে বলেন। ওসি তাদের কথায় কর্নপাত না করে উল্টো তাদেরকে হুমকি ধামকি দিয়ে থানা থেকে বের করে দেন। ওসি শাহজালাল এই ট্রাকের মালামাল নিয়ে দুদিন ধরে ওই কোম্পানীর লোকজনের সাথে দর কসাকষি শেষে ২ লক্ষ টাকার বিনিময় ট্রাকদুটি ছেড়ে দেন। আলামত হিসেবে ঐ ট্রাকের মালামাল ছেড়ে দেয়ার কারনে দায়ের করা মিথ্যা মামলায় ফেসে যাওয়ার আশংকা করছেন ভুক্তভোগী আসামীরা।  ইউপি সদস্য জাহিদ খান বলেন, আসামীপক্ষ মালামাল চুরি করে ভাঙ্গারী দোকানে বিক্রি করতে গিয়েছিল এর প্রমান আমার কাছে রয়েছে। এ তথ্যের ভিত্তিতে ওই মালামালের মালিক পক্ষের লোক তালতলী থানায় মামলা করেছে। তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল বলেন, জনতার হাতে আটককৃত ট্রাকের মালামাল বাদী গিয়াস উদ্দিনের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। মালামাল আদালত চাইলে সেখানে বাদী পক্ষ জবাব দিবে। আমি কোন ঘুষ নেইনি এবং ঘুষের ব্যাপারে আমার জানা নেই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.