1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাঙামাটিতে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সরকার জাভেদ আহমেদ সুমন টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় মীর নুরুদ্দিনের শুভেচ্ছা টঙ্গীর এরশাদনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন সরকারি ফি ছাপিয়ে সাভার ইউপিতে সচিবের নিজস্ব রেট সাধারণ মানুষের নাভিশ্বাস বারবার সমন সত্ত্বেও সাক্ষ্য দিতে অনুপস্থিত, ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের

কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীমের মা ইন্তেকাল করেছেন

  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ দেখেছেন

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউ এস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিশিষ্ট কলামিষ্ট সাংবাদিক লায়ন মীর আব্দুল আলীমের মা রাহাতুল নেছা ইন্তেকাল করেছেন। লায়ন মীর আব্দুল আলীমের মা রাহাতুন্নেছা বার্ধক্য জনিত অসুস্থতার কারণে  রাত ১০ঃ৪৫ মিনিটে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।  সকাল ১১টা বাজে মরহুমার নিজ বাড়ি সংলগ্ন মীর বাড়ি জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা অনুষ্ঠানে রূপগঞ্জ প্রেসক্লাব, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব ডেমরা প্রেস ক্লাব সহ পার্শ্ববর্তী উপজেলা ও থানার প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মী সহ রূপগঞ্জ উপজেলার প্রশাসনিক ও আমলা ব্যক্তিবর্গ এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীগণ জানাজায় অংশগ্রহণ করেছেন। এছাড়াও লায়ন মীর আব্দুল আলিমের সততা পূর্ন সুপরিচিতির জন্য আশপাশের বিভিন্ন এলাকা থেকে সর্বসাধারণ জনগণ উপস্থিত হয়ে জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন। লায়ন মীর আব্দুল আলিম একজন সফল প্রথিতযশা সাংবাদিক।  তিনি রূপগঞ্জ প্রেসক্লাবের একজন সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে রূপগঞ্জ উপজেলার সাংবাদিকবৃন্দ বস্তুনিষ্ঠ সৎ সাংবাদিকতার জন্য মডেলে পরিণত হয়েছেন। তিনি প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা সহ বাংলাদেশের প্রখ্যাত প্রায় সকল পত্রিকায় কলাম, প্রবন্ধ ,নিবন্ধ লিখছেন। বর্তমানে তিনি কলামিস্ট ফোরাম অফ বাংলাদেশের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের একজন গুরুত্বপূর্ণ সদস্য। গান ,কবিতা ছড়া ,নাটক সহ সাহিত্যের সকল অঙ্গনে রয়েছে তার সফল বিচরণ। এছাড়াও তিনি বিভিন্ন বিষয়ে ২৭ টি বই লিখেছেন। অর্জন করেছেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও পদক। তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির সভাপতি দায়িত্ব পালন করছেন। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ / অ ১ এর জোন চেয়ারপারসন। তাছাড়া তিনি নারায়ণগঞ্জ জেলা সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। হাসপাতাল ,শিক্ষা প্রতিষ্ঠান ,ব্যবসা-বাণিজ্য উদ্যোক্তা ,শিল্প সাহিত্য, সমাজসেবা ,মানব সেবার সহ আদর্শগত সকল অঙ্গনে রয়েছে তার সফল বিচরন। এমন মহান মানুষের মায়ের মৃত্যুতে উপজেলার প্রায় সকল স্তরের মানুষ শোক প্রকাশ করছেন । এমনকি লায়ন মীর আব্দুল আলীমের মা রত্না গর্ভা মায়ের পদকে ভূষিত হয়েছিলেন। জানাজা অনুষ্ঠানে লায়ন আব্দুল আলিম বলেন, যারা আমার মায়ের সঙ্গে প্রত্যক্ষ জীবনে জড়িত ছিলেন তাদের সঙ্গে যদি আমার মায়ের কোন ভুল ত্রুটি থেকে থাকে দয়া করে আমার মাকে মাফ করে দেবেন। এছাড়াও জানাজা অনুষ্ঠানে আত্মীয়-স্বজন,সরকারি আমলা ও রাজনৈতিক ব্যক্তিবর্গগণ বক্তব্য প্রদান করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.