শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: অদ্য ২৯শে ডিসেম্বর ২০২৪ইং রোজ রবিবার সকাল ১১:৩০মিনিটে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল মাদরাসার প্রিন্সিপাল মুফতি মো:শামছুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম ও ইবতেদায়ী প্রধান শিক্ষক ও পরীক্ষা কমিটির সদস্য মাওলানা মোঃ ওয়াহিদুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মুফতি মাওঃ মোঃ শামছুল ইসলাম হাফিজাহুলল্লাহ (অত্র মাদরাসা)।তিনি বলেন,
শিক্ষার্থীদের সাফল্যে আমরা গর্বিত এবং তাদের মুখে আনন্দের ঝলক দেখে আমরাও আনন্দিত।
যারা ভালো করেছে তাদের জন্য শুভকামনা ও অন্যান্য সকলের জন্য থাকবে যারা কৃতকার্য হয়েছে তাদের পক্ষ থেকে অনুপ্রেরণা। চেষ্টা চালিয়ে গেলে সাফল্য আসবেই।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবী বিভাগের সহকারী অধ্যাপক ও অনার্স বিভাগীয় প্রধান মাওঃ মোহাম্মদ আব্দুল আলীম, সহকারী, মুহাদ্দীছ মাওঃ কবিরুজ্জামান, ইংরেজী প্রভাষক জনাব আছাদ আহমদ, গ্রন্থাগারিক প্রভাষক মাওঃ মোঃ নুরুল হক, আলিম ১ম বর্ষের শ্রেণি শিক্ষক আরবি প্রভাষক মাওঃ আব্দুল আউয়াল, আলিম দ্বিতীয় বর্ষের শ্রেণি শিক্ষক মাওঃ মুজাহিদুল ইসলাম ফারুকী ও প্রমূখ।