1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ দেবহাটায় এসআরবি এর অভিযানে প্রায় ৭শত বোতল উইনকেরেক্স মাদকসহ ১ মহিলা আটক ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

সারিয়াকান্দিতে বিরোধপূর্ণ ১০ একরের বেশী জমি নিয়ে দু’পক্ষের মধ্যে চলছে পাল্টা-পাল্টি দখল

  • আপডেট সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ দেখেছেন

মো: ফরহাদ হোসেন, সারিয়াকান্দি (বগু ড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে বিরোধপূর্ণ ১০ একরের বেশী জমি নিয়ে দু’পক্ষের মধ্যে চলছে দখল-পাল্টা দখল ও মামলা-পাল্টা মামলার ঘটনা। ফলে দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উপজেলার কাজলা ইউনিয়নের শাহজালাল বাজারের পাশে টেংরাকুড়া চরে ১০ একরের বেশী জমি দখল নিয়ে মোকছেদ আলী মোল্লা, সাহেব আলী মোল্যা, জিয়া মোল্যা, কালাম মোল্যা ও নাদের মোল্যার পক্ষের লোকজনের সাথে হেলাল মোল্যা, জাহিদুল মোল্যা, ডাবলু মোল্যা, সাইদুল ইসলাম ওরফে সাধু মোল্যার লোকজনের মধ্যে বিরোধ চলছে। ২৩ ডিসেম্বর ২৪ ইং তারিখে ভুট্টা ক্ষেত নষ্ট করাসহ বিভিন্ন অভিযোগে জাহিদুল ইসলাম বাদী হয়ে মোকছেদ আলী ও সাহেব আলী মোল্যাসহ ১৮জনের নামে এবং অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে ২৫ ডিসেম্বর ২৪ ইং তারিখে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করে। থানা পুলিশ সাহেব আলী মোল্যা, জিয়া মোল্যাসহ ৫ জন আসামীকে গ্রেফতার করে ২৬ ডিসেম্বর ২৪ ইং তারিখ  আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। ২৭ ডিসেম্বর শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, মোকছেদ মোল্যা ও সাহেব আলী মোল্যার লোকজন টেংরাকুড়া চরে বিরোধপূর্ণ জমিতে প্রায় ২০ বছর যাবৎ বসবাস করছে। তাদের বসত বাড়ীর জায়গাজমিসহ ১০ একরের বেশী জমি নিজেদের দাবী করে জাহিদুল মোল্যা, ডাবলু মোল্যা, সাইদুল ইসলাম ওরফে সাধু মোল্যা ও তার পক্ষের লোকজন। এনিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। জাহিদুল মোল্যার লোকজন কয়েক মাস আগে সেখানে নতুন ঘর তুলে জমি দখলের চেষ্টা করে বলে সেখানে বসবাসকারী লোকজন জানান। দীর্ঘদিন বসত বাড়ী করে ফসলী জমি ভোগদখল করে খাওয়া মোকছেদ মোল্যা ও সাহেব আলী মোল্যার লোকজন বাঁধা দিলে এনিয়ে দু’পক্ষের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটে। একপক্ষ আরেক পক্ষের লোকজনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে। সাইদুল ইসলামের দায়ের করা একটি মামলায় আদালত কর্তৃক গত সেপ্টম্বর মাসে বিরোধপূর্ণ জমিতে ১৪৪/১৪৫ ধারা জারি করা হয়। পরবর্তিতে মোকছেদ আলীর একটি মামলায় ওই জমিতে আদালত কর্তৃক ১৪৪/১৪৫ ধারা জারি করা হয়। থানা পুলিশ উক্ত নালিশী সম্পত্তিতে আইন শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়। এরপরেও জমিটি দখল পাল্টা দখলের ঘটনা ঘটছে। গত শুক্রবার বিকেলে ওই বিরোধপূর্ণ জমি দখল নিতে হাল চাষ করছেন বলে জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান। মোকছেদ আলী ও সাহেব আলী মোল্যার পক্ষের টেংরাকুড়া চরের মাসুদ, শাজাহান, রবিউলসহ বেশ কয়েকজন জানান, জাহিদুল ইসলামের লোকজন বার বার জোড়পূর্বক জমি দখলের চেষ্টা করায় তারা আতংকের মধ্যে আছে। এব্যাপারে কাজলা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এএসএম রফিকুল ইসলাম জানান, মোকছেদ মোল্যাদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে জলিল ও সাইফুল মোল্যারা অভিযোগ করলে এনিয়ে গত ১১ সেপ্টেম্বর ২৪ ইং তারিখে শালিসী বৈঠক বসা হয়। বাদী পক্ষের কিছু কাগজপত্র টেম্পারিং প্রতীয়মান হওয়ায় বিবাদী পক্ষের জমি বলবৎ রাখার সিদ্ধান্ত দিয়ে শালিসী প্রতিবেদন দেয়া হয়েছে। এব্যাপারে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, উক্ত বিরোধপূর্ণ জমিতে আদালত কর্তৃক নিষেধাজ্ঞা চলমান আছে। একটি মামলায় ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। আর কেহ আইন শৃংখলার অবনতি ঘটালে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.