1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

সিলেট মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন থানা-১

  • আপডেট সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ দেখেছেন

সিলেট ব্যুরো:   বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন থানা-১ সিলেট মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ ২৭ ডিসেম্বর সিলেট নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। ট্রেড ইউনিয়ন থানা-১ এর সভাপতি নজরুল ইসলাম মারুফের সভাপতিত্বে ও থানা সাধারণ সম্পাদক মুহিবুর রহামান শামিমের পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সহ-সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সহ-সাধারণ সম্পাদক আক্কাস আলী। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শ্রমিক নেতা আসাদুল আলম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের শাহপরান থানার সাবেক সভাপতি ক্বারী আব্দুল বাছিত মিলন, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সভাপতি সোহেল হাওলাদার। উপস্থিত ছিলেন শাহপরান, লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, সিলেট-৪৫ এর সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, শাহপরান রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং সিলেট-২৫ এর সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন, চট্ট-১৬৬৯ এর সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, শাহপারন ঠেলা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, রেজি নং সিলেট- ২৪ এর সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আতাউর রহমান, শাহপারন নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রেজি নং সিলেট-৫৮e এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কার্যকরী কমিটির সদস্য কাদির মিয়া, কামাল আহমদ প্রমুখ। দ্বি-বার্ষিক সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের জন্য ট্রেড ইউনিয়ন থানা-১ এর সভাপতি মুহিবুর রহমান শামিম, সহ-সভাপতি আসাদুল আলম চৌধুরী ও মোক্তার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। প্রধান অতিথি এডভোকেট জামিল আহমদ রাজু ট্রেড ইউনিয়ন থানা-১ এর নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান। পরে নব-নির্বাচিত সভাপতি মুহিবুর রহমান শামীম কার্যকরি পরিষদের সকল সদস্যদের শপথবাক্য পাঠ করান। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জামিল আহমদ রাজু বলেন, শ্রমিকদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়নগুলো কাজ করে যাচ্ছে। সুন্দর সমাজ বির্নিমানে নীতি নৈতিকতার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে নিজেকে তৈরী করতে হবে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনস্বীকার্য। সেই লক্ষ্যে তৃণমূল শ্রমিকদের এক হয়ে কাজ করতে হবে। মালিক-শ্রমিক এক সাথে ভাই ভাই হিসেবে সুন্দর আচরণের মাধ্যমে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরী করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি ইসলামিক রাষ্ট্র ও ইনসাফ ভিত্তিক সমাজ বির্নিমানে কোরআনের আলোকে রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.