1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

কেকেজিকে এর উদ্যোগে কুষ্টিয়ায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ দেখেছেন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে “ক্লিন কুমারখালী গ্রীন কুমারখালী”র (কে কে জি কে) একদল কর্মী।  দুপুরে হল বাজার টাউন ক্লাবের সামনে এঅভিযান উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও কুমারখালী পৌরসভার সাবেক মেয়র নূরুল ইসলাম আনছার প্রামানিক এবং সার্বিক সহযোগিতা করেন কুমারখালী থানা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। উদ্বোধনের পর কুমারখালী শহরের হল বাজার থেকে গণমোড় পর্যন্ত এলাকায় এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে পরিচালনা করে সংগঠনটি।
সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক মেয়র আনছার প্রামাণিক শহরবাসীর সহায়তা চেয়ে বলেন, একটা জিনিস মনে রাখবেন, হাজার-হাজার কোটি টাকা জলাবদ্ধতা, পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য এবং মশা মারার জন্য খরচ করে জনগণকে সচেতন করতে না পারি তখন এই নগরকে আপনি সুন্দর রাখতে পারবেন না। এজন্য আপনাদের সহায়তা প্রয়োজন। এ শহর আমার-আপনার সবার। ময়লা যথাস্থানে ফেলুন। আসুন সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.