1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

জাতীয়তাবাদী শ্রমিকদল দক্ষিণ সুরমা উপজেলার কর্মীসভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ দেখেছেন

সিলেট ব্যুরো:  বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল দক্ষিণ সুরমা উপজেলার কর্মীসভা মোগলাবাজারে অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর রাতে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের সাথে নিয়ে দেশকে সমৃদ্ধ করেছেন। জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন শ্রমিকদল রাজনীতির পাশাপাশি মানবসেবায় অগ্রণী ভূমিকা পালন করছে যা প্রশংসনীয়। আন্দোলন সংগ্রামে শ্রমিকদলের নেতৃবৃন্দ সাহসী ভূমিকা পালন করেছেন। আগামীতেও সকল আন্দোলন সংগ্রামে শ্রমিকদল ঐক্যবদ্ধ থাকবে। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিকদলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহ আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি জুমায়েল ইসলাম জুমেলের পরিচালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিকদলের আহবায়ক মো. সুরমান আলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী নামর আলী, জেলা শ্রমিকদলের আহবায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম, সিনিয়র সদস্য নিজাম উদ্দিন, সদস্য আলী আহমদ আলী, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, উপজেলা শ্রমিকদল নেতা আলী আহমদ। স্বাগত বক্তব্য রাখেন মোগলাবাজার ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠিক সম্পাদক তানিম আহমদ। এছাড়াও সভায় উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.