1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

ভুরুঙ্গামারীতে বিবাহ নিবন্ধন ও ইতিবাচক প্রচার অভিযান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ দেখেছেন

খালেদ হাসান, ভুরুঙ্গামারী কুড়িগ্রাম: কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে বিবাহ নিবন্ধন এবং ইতিবাচক অভিভাবকত্ব সম্পর্কে প্রচার অভিযান উপলক্ষে দিন ব্যাপী খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলার ধলডাঙ্গা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে শিলখুড়ি ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে এমজেএসকেএস ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের সহযোগিতায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

শিলখুড়ি ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলখুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বিশেষ অতিথি ছিলেন ধলডাঙ্গা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম, উপজেলা যুব প্লাটফর্মে সভাপতি আরিফুল ইসলাম, ইউপি মেম্বার নজরুল ইসলাম। এ সময় সিএনবি প্রজেক্ট শিলখুড়ি ইউপির ফিল্ডফ্যাসিলিটেটর খুকী রানী সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও যুব প্লাটফর্মের সদস্যগণ উপস্থিত ছিলেন।

ক্রীড়া শিক্ষক শওকত আলীর পরিচালনায় দিন ব্যাপী এ আয়োজনে ষ্টাম্প ভাঙ্গা, বুদ্ধির পরীক্ষা, বালতিতে বল নিক্ষেপ, বালিশ পাচার, পাথর নিক্ষেপ, লং জাম্প, হাই জাম্প, দৌড় খেলা, চেয়ার খেলা সহ ছেলে-মেয়েদের দশটি খেলা অনুষ্ঠিত হয়। পরে পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

এতে অভিভাবক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.