1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ‎দক্ষিণ আইচায় ৩ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ইসলামপুর পশ্চিমে চেয়ারম্যান পদে আলোচনায় বাবুল আহমদ সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে সিএনজি চলাচল স্বাভাবিক নিরাপদ সড়ক জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

ক্রিকেট ব্যবসা দিয়েই ধনকুবের হয়ে উঠছে বলিউড বাদশা শাহরুখ !

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৫০১ দেখেছেন

নিউজ ডেস্ক

এটা সবারই জানা – বিশ্বের সর্বাধিক লাভজনক ক্রিকেট লিগ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। লাভজনক হওয়ায় আইপিএলে ফ্র্যাঞ্চাইজি নিতে মুখিয়ে থাকেন ভারতীয় ব্যবসায়ী ও অভিনেতারা। এদের মধ্যে একজন একজন সৌভাগ্যবান হলেন বলিউড বাদশা শাহরুখ খান। আইপিএলের অন্যতম ফ্যান ফেভারিট দল কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক তিনি। তবে অনেকেই হয়তো জানেন না যে, কিং খান কেকেআর এরই নন, আরও তিন ক্রিকেটীয় ফ্র্যাঞ্চাইজির মালিক!

জানা যায়, আবুধাবি নাইট রাইডার্স, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ও ত্রিনবাগো নাইট রাইডার্সের মালিকানা রয়েছে তার। এর মধ্যে ত্রিনবাগো নাইট রাইডার্স নারীদের ক্রিকেট দল। শাহরুখের অধিকৃত প্রথম নারী ক্রিকেটীয় ফ্র্যাঞ্চাইজি এটি। এগুলো প্রতিটি দলই কিন্তু কেকেআরের ফ্র্যাঞ্চাইজি। মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের পর কেকেআরই আইপিএলের সবচেয়ে লাভজনক দল। মেজর লিগ ক্রিকেটে খেলে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স, ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে খেলে আবুধাবি নাইট রাইডার্স ও উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলে ত্রিনবাগো নাইট রাইডার্স।

কেকেআরের মালিকানা শাহরুখ ছাড়াও রয়েছে তার বন্ধু বলিউড অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতার। কিন্তু সিংহভাগ মালিকানাই শাহরুখের। তার ৫৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। এই ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি থেকেই কোটি কোটি টাকা পকেটে ঢোকে শাহরুখের। চার ফ্র্যাঞ্চাইজির মূল্যায়ন এখন নয় হাজার ১৪৭ কোটি টাকার বেশি। যদিও এই চার ফ্র্যাঞ্চাইজি থেকে ঠিক কত পরিমাণ টাকা শাহরুখ পান তা নির্দিষ্ট করে জানানো হয়নি কখনো।

জানা গেছে, গেলো এক দশকে শাহরুখ ক্রিকেট ব্যবসা থেকেই হয়ে উঠেছেন ধনকুবের। শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ ছয় হাজার ৩০০ কোটি টাকা। ঠিক এই কারণেই শাহরুখ দেশের অন্যতম ধনী অভিনেতা ও ক্রিকেট টিমের মালিক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.