দিলোয়ার হোসেন মাসুম, কিশোরগঞ্জ: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রোজ সোমবার কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় মরিচখালী বাজরে মেডিপ্লাস স্পেশালাইজড হেলথ সেন্টার ও ওহনা ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়।
এসময় প্রায় পাচঁ শতাধিক গরিব, অসহায় ও দোস্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। সেবা গ্রহীতা কয়েকজন স্থানীয় রোগীদের সাথে কথা বলে জানা যায়, এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প এর ফলে তাদের স্বাস্থ্য সচেতনতা তৈরি হয় এবং তারা এই ফ্রি ক্যাম্প বারবার করার আহ্বান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা গ্রহীতা দিলোয়ার মিয়া, দৈনিক ঘোষণা কে জানান, বিনামূল্যে চিকিৎসা গ্রহন করতে পেরে তিনি আনন্দিত। এবং এই ফ্রি ক্যাম্প যেন প্রতিটা পাড়া মহল্লায় করা হয় তার জন্য মেডিপ্লাস স্পেশালাইজড কে অনুরোধ করেন। এ সময় চিকিৎসা সেবা প্রদান করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের আবাসিক সার্জন ডা. মাহবুবুল আলম নিউটন। প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা: মো: শাহাদাত হোসেন এবং কমিউনিটি হেলথ সেন্টার এর চিকিৎসক মোঃ সানাউল হক হীরা। ডা. মাহবুবুল আলম নিউটন দৈনিক ঘোষণা কে জানান, অসহায় মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প সব সময় আমরা চলমান রাখবো। ফ্রি মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন মেডিপ্লাস স্পেশালাইজড হেলথ সেন্টার এর চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম ও মোঃ এহসানুল হক সনজু মিয়া, ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবির এবং পরিচালক মিনহাজু হক (রুবেল) মেহেদী হাসান, এস এস মাসুম, সিরাজুল ইসলাম এবং শফিকুল ইসলাম। মেডিপ্লাস স্পেশালাইজড হেলথ সেন্টারে পরিচালনা পরিষদ এ ধরনের চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে স্থানীয়দের আশ্বস্ত করেন।