1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

জয়পুরহাটে হাতির পিঠে চড়ে জাঁকজমক ও রাজকীয় বিয়ে যুবকের

  • আপডেট সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২২২ দেখেছেন

গোলাম মর্তুজা, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: মায়ের স্বপ্ন পূরণে জয়পুরহাটে হাতির পিঠে চড়ে বিয়ে করেছেন জাকারিয়া নামের এক যুবক। ১৫ ডিসেম্বর দুপুরে জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামে এ বিয়ের আয়োজন করা হয়। ব্যতিক্রমী এ বিয়ে দেখতে শত শত মানুষের ঢল নামে। জাকারিয়া পাঁচবিবি উপজেলার তেলিহার গ্রামের মৃত্যু নেজামদ্দিনের ছেলে। জাকারিয়ার সঙ্গে কথা বলে জানা গেছে, তার বড় মা বেঁচে থাকতে অসিয়ত করেছেন যদি কখনো তাদের ছেলে সন্তান হয় তাহলে সে যেন হাতির পিঠে চড়ে বিয়ে করেন। সেই অসিয়ত বাস্তবায়ন করতে জাকারিয়া ২০ হাজার টাকায় হাতি ভাড়া করেন। হাতির পিঠে চড়ে কনের বাড়িতে যাওয়ার ব্যতিক্রমী এ দৃশ্য দেখতে রাস্তার দুই পাশে শত শত মানুষ ভিড় জমায়। তিনি আরও বলেন, হাতি ভাড়া পাওয়া খুবই কষ্টসাধ্য। অনেক খুঁজে একদিনের জন্য ২০ হাজার টাকায় হাতি ভাড়া করে আনা হয়েছে। পরিবারের লোকজন ও এলাকাবাসী বিষয়টি খুব উপভোগ করেছেন। জাকারিয়ার চাচাতো ভাই বুলু মিয়া বলেন, জাকারিয়াদের পরিবারে ছেলে সন্তান না হওয়ায় তখন তার বাবার বড় বউ অসিয়ত করেছিলেন তাদের ছেলে সন্তান হলে বিয়েতে যেন হাতি নিয়ে করতে চায়। তাই তার বিয়ে দেওয়ার জন্য আমরা বরযাত্রী হয়ে এসেছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.