সামিউল মন্ডল সোহাগ, তারাগঞ্জ প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তারাগঞ্জ ওয়কফ্ এস্টেট সরকারি কলেজের সামনে ছাত্রদলের আয়োজনে উপজেলা ছাত্রদল ও তারাগঞ্জ সরকারি ডিগ্রী কলেজে শাখা ছাত্রদল এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে গুমের স্বীকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবীতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের স্বীকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি জানান । এ সময় বক্তব্য রাখেন রংপুর জেলা ছাত্রদল নেতৃবৃন্দ,মানববন্ধনে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজল,সদস্য সচিব আখতারুজ্জামান শুভ, যুগ্ন আহ্বায়ক রাতুল আহমেদ, রজব আলী সরকার সুজন, মেহেদী হাসান সান,আহবায়ক কমিটির সদস্য মেজবাহুল হাসান খান, মাসুম ইসলাম ও ইউনিয়নের নেতৃবৃন্দ মনোয়ার বাবু, মুনতাসির সরকার মুরাদ, আদিল মাহমুদ, আবুল কালাম আজাদ, ফারুক শাহ, লিটন সরকার, মেহেদী প্রমুখ।