1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন চাঁদার দাবিতে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ’ কর্মীর বাড়ি নির্মাণে বাধা ও হামলার অভিযোগ টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ সম্পন্ন মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি

নরসিংদীর মনোহরদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে অন্ততঃ১৫ জন আহত এবং ২০ টি গাড়ি ভাংচুর।

  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ দেখেছেন

আর এ লায়ন সরকার নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় পক্ষের অন্ততঃ১৫ জন আহত এবং ২০ টি গাড়ি ভাংচুর করা হয়েছে। সকাল ১১ টায় মনোহরদী উপজেলার চালাকচর বাজারে এই ঘটনা ঘটে। আহতরা হলো- ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছোটন, মিজানুর রহমান,আ: মোতালিব, মোস্তফা হোসেন, আল আমিন, ফাহিম, রায়হান উদ্দিন শিপন, নাজমুল আলম মিতুল, মুখলেছুর রহমান, আলমগীর হোসেন, আকাশ। আহতদের মধ্যে ফাহিমের অবস্থা গুরুতর থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে.কর্ণেল জয়নুল আবেদীন তার নেতা কর্মীদের নিয়ে চালাকচর বাজারে গণসংযোগ করার সময় সাবেক সংসদসদস্য ও বিএনপি নেতা সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতা কর্মীরা এতে বাধা দেয়। এসময় দুই পক্ষের নেতা কর্মীদের মধ্যে সংঘষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয় এবং জয়নুল আবেদীনের গাড়ি সহ আরো ১৫ টি গাড়ী ভাংচুর করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, এখনো আমি তেমন কিছু জানি না। লে.কর্ণেল জয়নুল আবেদীন জানান, চালাকচর বাজারে আমার শান্তিপূর্ণ গণসংযোগে কিছু উশৃঙ্খল যুবক আমার গাড়ি এবং নেতা কর্মীদের উপর হামলা করে। হামলায় আমার গাড়ি ভাংচুর করা হয় এবং ৫ জন নেতা কর্মী আহত হয়। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জুয়েল হোসেন জানান, ঘটনা জানতে পেরে আমি সাথে সাথে সঙ্গীয়ফোর্স সহ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এবিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.