মোঃ আল-আমিন হোসেন, বামনা, বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনা উপজেলার জাফ্রাখালী ব্রিজের ঢালে টিসিবির চালভর্তি ট্রলি মাহিন্দ্রা চাপায় জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনির এক ছাত্রী নিহত হয়েছে। নিহত ছাত্রীর নাম আজমিরি আক্তার মীম (১৩)। তার পিতা একই গ্রামের অটোচালক হালিম। আজবৃহস্পতিবার দুপুর ১ টার সময় এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ হাওলাদার।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১ টার সময় বামনা থানাধীন এক নম্বর বুকাবুনিয়া ইউনিয়নের জাফরাখালী মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে ব্রিজের উত্তর পাশে ঢালে ডৌয়াতলাগামী টিসিবি’র সরকারি চাউল ভর্তি একটি ট্রলি(মাহিন্দ্র) গাড়ি যাহার চালক হাসান ( ৩৫) জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর পড়ুয়া ছাত্রী আজমিরি আকতার মীম(১৩) রাস্তা ক্রসিং এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে তাৎক্ষণিকভাবে মেয়েটি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। চালক হাসান ঘটনাস্হলে আটক হন।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুন অর রশীদ হাওলাদার বলেন, নিহত স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। চালককে আটক কর হয়েছে। নিহতর পরিবার লিখিত অভিযোগ দায়ের করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আমাদের সাথে নৌবাহিনীর বামনা কন্টিনজেন্ট ও ফায়ার সার্ভিস সহযোগী করেছেন।