গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানের মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি সদস্যরা। সোমবার ও মঙ্গলবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৮৪ লক্ষ ১৬ হাজার ৭শ’৪০ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। দুপুরে বিজিবি’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই, দমদমিয়া, লাফার্জ, উৎমা, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং পাথরকোয়ারী বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, গার্নিয়ার ম্যান ফেসওয়াশ, জনসন বেবি ক্রিম, শীতের কম্বল, মেহেদী, চা-পাতা, জিরা, সাবান, গরু, মহিষ, মন্ড সিগারেট, মদ, ফেন্সিডিল, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরস।