1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদকের সাংবাদিক সম্মেলন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ দেখেছেন

মোঃ লতিফুর রহমান (লতিফ) বগুড়া: বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু সোমবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, “ বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন রেজিঃনং- ১২৬৬ এর ১২ তম ত্রি-বার্ষিক সাধারণ সভা ০৭/১০/২০২১ তারিখে অনুষ্ঠিত হয়। সাধারন সভার সিদ্ধান্ত মোতাবেক  ২৬/১১/২০২১ তারিখ সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারন নির্বাচনে আমরা নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ০৪/১২/২০২১ তারিখ অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করি। আমরা দীর্ঘ প্রায় ০৩ বছর যাবৎ সুষ্ঠু ও সুন্দর ভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করিয়া আসছি।এমতাবস্থায় কিছু শ্রমিক নামধারী মোঃ শহিদুল ইসলাম খোকন ও জাহিদুল ইসলাম তাদের অসৎ উদ্দেশ্য চরিত্রার্থ করার মানসে অত্র সংগঠন ও বর্তমান কমিটির বিরুদ্ধে নানা প্রকার মিথ্যা বানোয়াট ভিত্তিহীন খবর পত্র পত্রিকার মাধ্যমে অপপ্রচার করিতেছে। যাহা আদৌ সত্য নহে এবং অত্র সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের সহিত কোন মিল নাই। প্রত্যেক কমিটির মেয়াদকালীন সময়ে শহিদুল ইসলাম খোকন ও জাহিদুল ইসলাম ইউনিয়নের নেতৃবৃন্দের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার করায় প্রত্যেক বারই তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় এবং নেতৃবৃন্দ ও সাধারন শ্রমিকের হাতে লাঞ্চিত হয়। যাহা পত্রিকায় প্রাকাশিত হয়। তাহার কিছু স্থির চিত্র সংযুক্ত করা হইল। কাজেই এইসব মিথ্য বানোয়াট ভিত্তিহীন খবর প্রচার থেকে বিরত থাকার জন্য আহ্বান করছি। অন্যাথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো। সামনে পবিত্র রমজান মাস ও পবিত্র ঈদ-উল ফিতর আসছে। তারপরেও আমাদের গত সাধারন নির্বাচনের প্রতিশ্রুতি মোতাবেক আমরা অত্র সংগঠনের সংবিধানে বর্নিত নিয়ম অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ ০৩ বৎসর পূর্ণ হওয়ার পূর্বেই বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা, সাবেক কর্মকর্তা এবং ১২ তম ত্রি-বার্ষিক সাধারন নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দি প্রার্থীদের সমন্বয়ে  ২৫/১১/২০২৪ তারিখ সকাল- ১০:০০ ঘটিকায় ইসলামপুর হরিগাড়ী, অত্র ইউনিয়নের মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল সেন্টার সম্মেলন কক্ষে ইউনিয়ের ১৩ তম ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠানের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল নেতৃবর্গ ও প্রার্থীদের মতামতের ভিত্তিতে ৩০/১১/২০২৪ তারিখ রোজ- শনিবার অত্র ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির অনুষ্ঠিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে গৃহিত সিদ্ধান্ত মোতাবেক বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক সাধারন সভা – ১৮/০৪/২০২৫ তারিখ  সকাল ১০:০০ ঘটিকায় বগুড়া কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল চত্ত্বর, ভবের বাজার, চারমাথায় অনুষ্ঠিত হইবে। যাহা আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষনা করছি। কাজেই সকল সাধারণ শ্রমিকগনকে কাহারও কোন মিথ্যা কথায় কান না দিয়ে বা বিভ্রান্ত না হয়ে আগামী অনুষ্ঠিতব্য সাধারণ সভায় উপস্থিত হয়ে সাধারণ সভাকে সাফল্য মন্ডিত করার জন্য সকল সদস্যগনকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.