1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম

নাগরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচীসহ আহত ২

  • আপডেট সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪ দেখেছেন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে পূর্বশত্রুতার জের ধরে ভাতিজার লাঠির আঘাতে চাচী মনোয়ারা বেগম (৪৭) আহত হয়েছে। রোববার বিকেলে নাগরপুর সদর ইউনিয়নের কাশাদহ গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত মনোয়ারা বেগম কাশাদহ গ্রামের তোফায়েল আহাম্মেদ তুলার স্ত্রী। এ ব্যাপারে নাগরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।  বিকালে বাড়ির উঠানে মুরগি যাওয়া কে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় মনোয়ারা বেগমের ভাসুর মো. রফিকুল ইসলাম বুদ্দু মিয়া ও তার ছেলেদের সাথে। এক পর্যায়ে রফিকুল তার ছেলেরা মনোয়ারা বেগমের উপর হামলা করে। হামলায় মনোয়ারা বেগম ও তার মেয়ে শারমিন আক্তার আহত হয়। প্রতিবেশীরা তাদেরকে উদ্বার করে নাগরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। মনোয়ারা বেগমের বাম হাত ভেঙ্গে যাওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিৎকসার জন্য তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করে। আহত মনোয়ারার স্বামী তোফায়েল আহাম্মেদ তুলা বলেন, সে দিন আমি বাড়ী ছিলাম না। আমার স্ত্রী ও মেয়ে বাড়ীতে ছিলো। আমার বড় ভাইয়ের সাথে আমাদের পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই দিন বিকালে আমার বড় ভাই ও তার ছেলেরা মিলে আমার স্ত্রী ও মেয়েকে মারধর করে। আমার স্ত্রীর বাম হাতের হাড় ভেঙ্গে যায়। তদন্ত কর্মকর্তা এস আই মোহাম্মদ ফিরোজ আহাম্মেদ বলেন, মনোয়ারা বেগম এর অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক মামলা রজু করা হয়েছে। মামলায় দুই জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.