1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

কুড়িগ্রামে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্প ও ফ্রি মেডিকেল ক্যাম্প’র উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৪৫ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে ৩ বছর মেয়াদী প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্প এর শুভ উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থা, কুড়িগ্রাম। কুড়িগ্রাম খলিলগঞ্জ এলাকায় আর.কে রোড সংলগ্ন পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থা, কুড়িগ্রাম এর আয়োজনে শনিবার দুপুরে ৩ বছর মেয়াদে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্প ও ফ্রি মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: আলী আর রেজা। পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার পরিচালক মো: শহিদুল ইসলাম শিমুল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান রাজু, কুড়িগ্রাম সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা। এছাড়াও সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। উদ্বোধনী শেষে প্রকল্পের ডাক্তার ও সেবিকাগন উপস্থিত সেবাগ্রহণকারীদের বিভিন্ন সেবা প্রদান করেন। প্রধান অতিথি বলেন, সরকারী হাসপাতালে অত্যান্ত রোগীর চাপ হয় যদি এরকম প্রকল্পের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়া যায় তাহলে সরকারী হাসপাতালগুলোরও চাপ অনেকটা কমে যাবে এবং চিকিৎসা সেবার মান ভালো হবে। এছাড়াও তিনি যুব মহিলা-পুরুষদের যে কোন কর্মের পাশাপাশি বাড়ীতে কৃষি সহ অন্যান্য বাড়তি কাজে মনোনিবেশ হতে বলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.