1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

বগুড়ায় টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার- ২

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৭২ দেখেছেন

এস.এম.জয়, বগুড়া : বগুড়ার টিএমএসএস টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী সৌরভ হোসেন হত্যার ঘটনায় মামলার প্রধান ২ জন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। ২৫শে নভেম্বর দুপুর সোয়া ১ টার দিকে রাজশাহী জেলার মতিহার উপজেলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃত প্রধান ২ আসামি বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকার আলমগীর তালুকদারের ছেলে নাজিম তালুকদার (২০) এবং নাজমুল তালুকদার (৩২)।

২৬শে নভেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে বগুড়া র‍্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।  গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র‍্যাব-১২ এবং রাজশাহী র‍্যাব-৫ যৌথ অভিযান চালিয়ে রাজশাহীর মতিহার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

৩ই নভেম্বর রাত ১০ টায় ঠেঙ্গামারা এলাকার একটি দোকানে চাচাতো ভাইয়ের সঙ্গে বসেছিলেন সৌরভ। এ- সময় সেখানে তাদের আরও কয়েকজন বন্ধু আসে এবং তাদের সঙ্গে চলে যান সৌরভ। কিছুক্ষণ পর সৌরভকে নিয়ে যাওয়া এক বন্ধু মোবাইলে তার স্বজনদের জানায়, সৌরভ বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্বজনরা হাসপাতালে গিয়ে সৌরভের মরদেহ দেখতে পান। সৌরভের মাথার পেছনে ও শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন এবং বন্ধুদের পালিয়ে যাওয়ার ঘটনায় সন্দেহের সৃষ্টি হয়। স্বজনরা বলছেন, পূর্বের কোনও বিরোধের জেরে বন্ধুরা তাকে ডেকে নিয়ে আঘাতে হত্যা করেছে। কারণ মহাসড়কের সম্ভাব্য স্থানে রক্ত দেখা গেলেও দুর্ঘটনার কোনও চিহ্ন পাওয়া যায়নি। টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ রেখে পালিয়ে যায় তারা। এ-ঘটনায় নিহত সৌরভের বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় ৬ জন এজাহার নামীয় ও ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার বিএন, এম আবুল হাশেম সবুজ “জাতীয় দৈনিক ঘোষণা ” -কে জানান, আসামিদের গ্রেফতারের পর বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেফতার করতে চেষ্টা চলছে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.