1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

আরজেএফ এর প্রশিক্ষন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১২১ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক ঃ সাংগঠনিক প্রশিক্ষন কর্মশালার আয়োজন ও গনমাধ্যম কমিশনের কাছে প্রস্তাবনা পেশ বিষায়ক এক মতবিনিময় সভা করেছে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)। গত ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় পুরানা পল্টনের খানাবাসমতি রেষ্টুরেন্ট এর দ্বিতীয় তলায় আরজেএফ এর মহাসচিব সেকেন্দার আলম শেখ এর এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। অর্থ সম্পাদক মোঃ ফারুকুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরজেএফ এর ভাইস- চেয়ারম্যান মাহাবুব আরা দুলু, যুগ্ন মহাসচিব মেহেদী হাসান লিটন,স্থায়ী পরিষদ সদস্য মুঞ্জুর হোসেন ইসা, গোলাম আজম মনির, সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শেখ আজিম উদ্দিন,মহিলা বিষয়ক সম্পাদক উর্মী আক্তার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ নুর হোসেন নুরু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম,তথ্য ও গবেষনা সম্পাদক নাহিদা আক্তার পপি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল শিকদার, কুমিল্লা জেলা আরজেএফ এর সভাপতি আবু হাসনাত সজীব, সাধারণ সম্পাদক আফসানা আক্তার মিম। সাধারণ পরিষদ সদস্য মৃধা আলম প্রমুখ। মতবিনিময় শেষে প্রশিক্ষন কর্মশালা ও গনমাধ্যম সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা পেশ ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে একটি উপকমিটি গঠন করা হয়। এ ছাড়াও আরজেএফ এর আয়োজনে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.