1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন কক্সবাজার সদর মডেল থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০

কুড়িগ্রামে পিপি ও জিপি নিয়োগে ভাঙচুর,জেলা বারের আইনজীবীরা ক্ষুব্ধ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৫১ দেখেছেন

মিজানুর রহমান কুড়িগ্রাম: বিএনপি সমর্থিত কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রশিদকে জেলা দায়রা ও জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। ১৯ নভেম্বর সকালে এ খবর জানাজানি হলে দুপুরে আইনজীবী ভবনে নতুন পিপি বজলুর রশিদের কার্যালয় ভাঙচুর করেন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সভাপতি ও নতুন পিপির এক সময়ের সিনিয়র মো. ফখরুল ইসলাম এবং সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানা পুলিশ।
১৮ নভেম্বর  আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত আদেশে বজলুর রশিদকে জেলা দায়রা ও জজ আদালতের পিপি এবং মো. মিজানুর রহমান সরকারকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নিয়োগ দেওয়া হয়। একই আদেশে মো. ফখরুল ইসলামকে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিষয়টি বজলুর রশিদ ও ফখরুল ইসলাম উভয়ে নিশ্চিত করেছেন। বজলুর রশিদকে নতুন পিপি নিয়োগের খবরে মঙ্গলবার দুপুরে সমর্থকদের সঙ্গে নিয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন ফখরুল ইসলাম। বেলা আড়াইটার দিকে তিনি তার কয়েকজন সমর্থককে নিয়ে আইনজীবী ভবনে নতুন পিপি বজলুর রশিদের কার্যালয়ে ভাঙচুর চালান। তার টেবিল বাইরে বের করে ফেলে দেন। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ এই প্রতিবেদকের হাতে এসেছে।এ বিষয়ে নবনিযুক্ত পিপি বজলুর রশিদ বলেন, ‘আজ নিয়োগ আদেশের কপি হাতে পাওয়ার পর আমি আমার নেতাকর্মী ও সহকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছিলাম। দুপুরে ফখরুল ইসলাম আকস্মিক আরও কয়েকজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আমার কার্যালয় ভাঙচুর করেন। তার সঙ্গে অ্যাডভোকেট সফিকুল ইসলাম, আশরাফ আলী ও আলতাফুরসহ আরও কয়েকজন ছিলেন। তারা আমার টেবিল ভাঙচুর করে বাইরে ফেলে দেন। এটা কোনও সভ্য আচরণ হতে পারে না। আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবো।’
সিনিয়রের এমন আচরণে বিস্ময় প্রকাশ করে পিপি বলেন, ‘এর আগেও ফখরুল ইসলাম অনেক বিচারককে অপদস্থ করেছেন। আজও কোর্টে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অপদস্থ করেছেন। এভাবে চলতে পারে না।’
ফখরুল ইসলামের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে অতিরিক্ত সরকারি কৌঁসুলি ও সিনিয়র আইনজীবী আমীর উদ্দিন বলেন, ‘এটা হতে পারে না। উচ্ছৃঙ্খল আচরণ করবে, আইনজীবীদের ভাবমূর্তি নষ্ট করবে, এটা হয় নাকি।’
জেলা বারের আরেক অ্যাডভোকেট রাকিব রহমান বলেন, ‘তিনিও (ফখরুল ইসলাম) পিপি নিয়োগ প্রত্যাশী ছিলেন। সরকার যাকে যোগ্য মনে করেছে, তাকে পিপি নিয়োগ দিয়েছে। তিনি বঞ্চিত হওয়ায় নতুন পিপির কার্যালয় ভাঙচুর করেছেন। কুড়িগ্রাম বারে এটি নজিরবিহীন। এটি কোনও সভ্য আচরণ হতে পারে না। আমরা এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানাই।এ ব্যাপারে জানতে চাইলে ফখরুল ইসলাম নতুন পিপি বজলুর রশিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি নিয়োগ কর্তৃপক্ষের যোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই আইনজীবী।
এ ঘটনায় কুড়িগ্রাম জেলা বারের আইনজীবীরা ফখরুল ইসলামের প্রতি ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.