বরিশাল বিভাগ সমিতি
নিজস্ব প্রতবেদক: বরিশাল বিভাগ সমিতির সভাপতি ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক এম.এ জলিল এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ও বরিশাল বিভাগের কৃতি সন্তান জাকারিয়া পিন্টু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানের স্বৈরশাসন থেকে যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নেন এবং মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হিসেবে খেলোয়াড়দের নেতৃত্ব দিয়ে খেলার মাধ্যমে স্বাধীন বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে পরিচিত করেছেন ইতিহাস বিখ্যাত ঢাকা মহামেডানের ৮ বারের অধিনায়ক জাকারিয়া পিন্টু ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে গতকাল চিকিৎসাধীন অবস্থায় ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতিদাতারা বলেন, তিনি এমন একজন লোক ছিলেন যিনি একজন খাঁটি দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রেখেছেন। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, ১ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। নেতৃবৃন্দ মরহুতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তার মৃত্যুতে জাতির যে ক্ষতি হয়েছে তা পূরণীয় নয়।