1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :

বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৭২ দেখেছেন

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম বোয়ালখালীতে বাকপ্রতিবন্ধী এক শিশু ধর্ষণ মামলার আসামী মহিউদ্দিন সাকিব (২৪) মালেশিয়া পালানোর সময় ঢাকার শাহ্ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে গ্রেপ্তার করে ১৯ নভেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।

ওসি জানান, গত ১৮ নভেম্বর সকাল ৭টার দিকে আসামী মহিউদ্দিন গ্রেপ্তার এড়াতে মালেশিয়া পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। এসময় ইমিগ্রেশনে তাকে আটক করা হয়। এরপর খবর পেয়ে ওইদিন রাত সাড়ে ১১টার দিকে বিমান বন্দর থেকে গ্রেপ্তার করে বোয়ালখালী থানা পুলিশ।

১৫ আগস্ট  ৫টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামে ঘরে একা পেয়ে বাক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণ করেছিলো মহিউদ্দিন সাকিব (২৪)।

মহিউদ্দিন সাকিব উপজেলার পশ্চিম শাকপুরা মনার বাপের টেক তুফান আলী মুন্সী বাড়ির আব্দুল মোনাফের ছেলে।

এ ঘটনায় ৫ম শ্রেণিতে পড়ুয়া ওই শিশুটির মা বাদী হয়ে গত ১৭ আগস্ট তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তাকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও মহিউদ্দিন সাকিব আত্মগোপনে চলে যায়। সম্প্রতি সে বিদেশ পালিয়ে যেতে পারে মর্মে তথ্য পাওয়ায় ইমিগ্রেশনকে চিঠি দিয়ে জানানো হয়েছিলো।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.