1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস

সাগরদাঁড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা

  • আপডেট সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৬৪ দেখেছেন

এনামুল হাসান, কেশবপুর, যশোর প্রতিনিধিঃ-  যশোরের কেশবপুর উপজেলার ২ নং সাগরদাঁড়ি ইউনিয়নের শেখপুরা গ্রামের মৃত মীর সলিমুদ্দিন ছেলে   মীর আব্দুল খাবির নামে এক ব্যক্তির জমি কারসাজি করে দখল চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত কাজী নবীউস সালাম ছেলে দারুস সালাম ( অনিক) বিরুদ্ধে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায় মীর আব্দুল খাবির তিনি মৃত শফিকুল সালামের ছেলে মোঃ কাজী শাহেদুস সালামের কাছ থেকে ৩৬.৬২ শতক ও একই গ্রামের মৃত কাজী নবীউস সালামের মেয়ে কাজী ইসিকা জেরিন কাছে থেকে ১০.৭০ শতক মোট ৪৭.৩০ শতক জমির ক্রয় করে যাহার দাগ নাম্বার ৫৫০,৫৫২,৫৪৭,৫৫৪।

মীর আব্দুল খাবির জানান, সম্প্রতি  ওই সম্পত্তি নিয়ে দারুস সালাম ( অনিক),আমার সাথে বিরোধ শুরু করে নিজে বাদী হয়ে জেলা আদালতে ১৪৪ ধারায় মামলা করে  জমির মালিক মীর আব্দুল খাবির সহ ৬ জনের বিরুদ্ধে।

সেই মোতাবেক স্থানীয় থানার পুলিশ জমিতে উভয় পক্ষকে কোনো ধরণের কাজ না করতে নিষেধাজ্ঞা জারি করেন।

 কিন্তু পরক্ষণে বাদী দারুস সালাম ( অনিক) নিজেই ১৪৪ ধারা ভঙ্গ করে জোর পূর্বক স্থানীয় সাবেক মেম্বার কাজী  মনোয়ার আবু তাহের,সৈয়দ আবু তৌহীদ, শওকত দফাদার, মইলেম দফাদার, মোকছেদ  শেখ,  রবিউল ফারুক আলী সহ আওয়ামী লীগ নেতা ও বহিরাগত ৩০/৪০ জন লোক নিয়ে আদালতের মামলা ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক জমিতে ধান কাটা অবস্থায় ঘর নির্মাণ করতে আসে।

ঘর নির্মাণের বিষয়টি জানতে পেরে মীর আব্দুল খাবির ৯৯৯ ফোন করে ঘটনাটি জানালে  স্থানীয় চিংড়া বাজারের পুলিশ ক্যাম্পের এ এসআই কামরুজ্জামান ঘটনাস্থলে হাজির হয়ে কাজ বন্ধ করে দেয়।

 

এ বিষয়  দারুস সালাম ( অনিক) বলেন, আদালতের মামলা ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণ করতে গিয়েছি এর জাবাব আমি আদালতে দিবো।

 

চিংড়া পুলিশ ক্যাম্পের  এএসআই কামরুজ্জামান  ইসলাম বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার কোনো সুযোগ নেই। তদন্ত চলছে। বাদী এবং বিবাধী উভয়কে নিষেধাজ্ঞা সম্পর্কে বলা হয়েছে। কেউ ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.